মা ও শিশুর পুষ্টিমান উন্নয়নের কর্মশালায় সিভিল সার্জন
সঠিক পুষ্টিমান উন্নয়নে মা ও শিশুর সুরক্ষায় এবং স্বাস্থ্য রক্ষায় আমাদের সচেতন হতে হবে
- আপডেট সময় : ১৭৭ বার পড়া হয়েছে
দিনাজপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ আসিফ ফেরদৌস বলেছেন, একমাত্র মায়েই পারে একজন সুস্থ নাগরিক উপহার দিতে। সেজন্য মায়েদের উন্নত স্বাস্থ্য সেবা এবং তাদের পুষ্টির চাহিদা পুরন করতে হবে। স্বামী-স্ত্রীর সিদ্ধান্তে সন্তান নিতে হবে। এব্যাপারে পরিবারের সদস্যদের সহযোগিতা প্রদান করতে হবে। সঠিক পুষ্টিমান উন্নয়নে মা ও শিশু’র সুরক্ষায় এবং স্বাস্থ্য সেবায় আমাদের সচেতন হতে হবে।
বুধবার পল্লীশ্রী মিলনায়তনে দিনাজপুর এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে “মা ও শিশু’র সু-স্বাস্থ্য ও সঠিক পুষ্টিমান উন্নয়ন কার্যক্রমে জনগণকে সচেতন এবং অংশগ্রহণ”-বিষয়ক কর্মশালায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। মা ও শিশু স্বাস্থ্য এবং পুষ্টিমান উন্নয়ন নিয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর রাজশাহী হতে আগত টেকনিক্যাল স্পেশালিস্ট স্বাস্থ্য, পুষ্টি ওয়াশ এর হান্না হোড় সিমু। স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর এপি ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার আসন্তা মারান্ডী। শুভেচ্ছা বক্তব্য রাখেন দিনাজপুর এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রোগ্রাম অফিসার শিশির রোজারিও, ইউএনডিসি’র সভাপতি আকরাম হোসেন বাবলু। দিনব্যাপী কর্মশালায় শিক্ষক, ধর্মীয় নেতৃবৃন্দ, স্থানীয় সরকার, ইউএনডিসি, বেসরকারি সংস্থার প্রতিনিধি ও উপকারভোগীরা অংশগ্রহণ করেন। কর্মশালায় মা ও শিশুদের স্বাস্থ্য সেবা প্রাপ্তির ক্ষেত্রে বিষয়ে বিভিন্ন দপ্তরের সাথে সম্পৃক্ত বিষয়ে মায়েদের সচেতন করা হয়।




















