ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo শেরপুরে কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ব্যালটসহ ভোটের উপকরণ Logo সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর প্রস্তুতি ও দুর্নীতির বিরুদ্ধে আপসহীন অবস্থানে আনসার-ভিডিপি Logo নির্বাচনী মাঠে তৎপর আনসার বাহিনীর ১,১৯১টি স্ট্রাইকিং টিম Logo কাঁঠালিয়ায় জমি নিয়ে বিরোধে, আহত-৭ Logo শাল্লায় জালিয়াতি করে জলমহাল দখল চেষ্টার অভিযোগ Logo বাগেরহাটে নির্বাচন থেকে সরে দাড়ালেন স্বতন্ত্র প্রার্থী Logo মাগুরায় দুই আসনে ৭ দলের ১১ প্রার্থী Logo ২য় পদ্মা সেতু ও নদী শাসন ইসু প্রভাব ফেলবে গোয়ালন্দের ভোটের হিসেবে Logo ‘এবার ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ নেই’ Logo পেঁয়াজের সাদা ফুলে নিয়ে স্বপ্ন দেখছেন গোয়ালন্দের চাষিরা

সন্তানদের এই অর্জন কারা পরিবারের অনুপ্রেরণার উৎস : সুরাইয়া আক্তার

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ৮৬৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এসএসসি ২০২৫ সালের পরীক্ষায় কারা কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের মধ্যে যারা জিপিএ ৫ পেয়েছে তাদেরকে সংবর্ধনা ও পুরস্কার প্রদান করেছে ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জ। গত শনিবার সিনিয়র জেল সুপারের কক্ষে এই সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জের সিনিয়র জেল সুপার সুরাইয়া আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার এ কে এ এম মাসুম। এছাড়াও কারাগারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। তারা প্রত্যেকেই শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করেন এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফলের জন্য শুভকামনা জানান।
অনুষ্ঠানের শুরুতে কৃতী শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর তাদের হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেওয়া হয়। সিনিয়র জেল সুপার তার বক্তব্যে বলেন, আমাদের সন্তানদের এই অর্জন শুধু পরিবারের গর্ব নয়, বরং পুরো কারা পরিবারের জন্য অনুপ্রেরণার উৎস। এই ধারা অব্যাহত থাকলে আগামী দিনে আমাদের সন্তানরাই দেশকে এগিয়ে নিয়ে যাবে। জেলার জনাব এ কে এ এম মাসুম বলেন, কর্মক্ষেত্রে দায়িত্ব পালনের পাশাপাশি পরিবারের প্রতি দায়িত্বশীলতা ও শিক্ষার্থীদের মানসিক উন্নয়ন নিশ্চিত করাও জরুরি। এই অনুষ্ঠান তারই একটি উদাহরণ। এই আয়োজন কারা প্রশাসনের মানবিক দৃষ্টিভঙ্গি ও সামাজিক দায়িত্ববোধের অনন্য উদাহরণ হয়ে থাকবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সন্তানদের এই অর্জন কারা পরিবারের অনুপ্রেরণার উৎস : সুরাইয়া আক্তার

আপডেট সময় :