ঢাকা ০৬:৪০ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬

সরকারি গাছ উধাও, প্রেস ক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগ

মাগুরা প্রতিনিধি
  • আপডেট সময় : ৫৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাগুরার মহম্মদপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে সংরক্ষিত বন বিভাগের ৮টি গাছ সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে মোহাম্মদপুর প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান টুটুলের বিরুদ্ধে। গাছগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৭০ হাজার টাকা বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। ঘটনাটি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রের দাবি, উপজেলা পরিষদ প্রাঙ্গণে ফরেস্ট অফিসারের তত্ত্বাবধানে গাছগুলো সংরক্ষিত ছিল। সম্প্রতি কোনো ধরনের আনুষ্ঠানিক অনুমতি বা নোটিশ ছাড়াই গাছগুলো সরিয়ে নেওয়া হয়। বিষয়টি প্রকাশ্যে এলে বন বিভাগের মাধ্যমে গাছগুলো উদ্ধার করে পুনরায় ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় প্রেসক্লাব সভাপতি আজিজুর রহমান টুটুলের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। তবে এ বিষয়ে তার আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
এর আগে উপজেলা পরিষদের মূল ফটকের সরকারি গেট লোহার ঢাকনা সরিয়ে নেওয়ার ঘটনাও ঘটেছিল, যা পরে ফেরত দেওয়া হয় বলে স্থানীয়রা জানিয়েছেন। একই ধরনের ঘটনায় বারবার সরকারি সম্পদ সরিয়ে নেওয়া হলেও কেন মামলা হচ্ছে না, এ প্রশ্ন তুলেছেন সচেতন মহল।
এদিকে আজিজুর রহমান টুটুলের বিরুদ্ধে বিভিন্ন স্থানে অনৈতিক অর্থনৈতিক লেনদেনের অভিযোগ রয়েছে বলে একাধিক সূত্র দাবি করেছে। স্থানীয়দের ভাষ্য, গত ৫ আগস্টের পর তিনি মহম্মদপুরে এসে সক্রিয় হন এবং প্রেসক্লাবের নেতৃত্ব গ্রহণ করেন। এরপর থেকেই বিভিন্ন ব্যবসায়ী, ইটভাটা মালিক ও স্থানীয় ব্যক্তিদের কাছ থেকে বিভিন্ন উপায়ে অর্থ আদায়ের অভিযোগ ওঠে। অভিযোগ রয়েছে, সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে প্রভাব বিস্তার ও অর্থ লেনদেনের চেষ্টা করা হয়েছে। যদিও স্থানীয়ভাবে তার সক্রিয় সাংবাদিকতা কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন রয়েছে বলে কয়েকজন জানান।
তিনি ঢাকার একটি দৈনিক পত্রিকার সহকারী সম্পাদক হিসেবে পরিচয় দিয়ে থাকেন বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রে আরও জানা যায়, ওই পত্রিকার সম্পাদককে চাঁদাবাজির অভিযোগে রাজধানীর মিরপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক নথিপত্র দেখা যায়নি।
সরকারি সম্পদ রক্ষা এবং উত্থাপিত অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন এলাকাবাসী। সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সরকারি গাছ উধাও, প্রেস ক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগ

আপডেট সময় :