ঢাকা ১২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বাগমারায় এলজিইডির কাজে নিম্নমানের অভিযোগ, তথ্য দিতে অনীহা প্রকৌশলীর Logo কক্সবাজারে মায়ের সঙ্গে কারাগারে ছয় বছরের শিশু Logo নেছারাবাদে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্য বিভাগের অভিযান Logo গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযান, মাদকসহ আটক ১ Logo ঘাটাইলে প্রাথমিকের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম, দূর্নীতির অভিযোগ Logo সুন্দরবন থেকে দেড় বছরে ৬১ দস্যুকে অস্ত্রসহ আটক করেছে কোস্টগার্ড Logo মনোনয়ন কিনতে গিয়ে লাঞ্ছিত প্রার্থীরা Logo পলিক্রস পেঁয়াজে কৃষকের নতুন স্বপ্ন, বদলাচ্ছে আয়ের হিসাব Logo ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করে দোষীদের গ্রেপ্তার দাবি Logo লাইসেন্স নেই, অধিক মূল্যে জ্বালানি বিক্রি করায় জরিমানা

সাংবাদিককে দণ্ডের সুষ্ঠু তদন্তে জোর দিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী

গণমুক্তি রিপোর্ট
  • আপডেট সময় : ৫৩৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

উপজেলার বিভিন্ন প্রকল্পের তথ্য চেয়ে আবেদন করার জেরে এক সাংবাদিককে মোবাইল কোর্ট বসিয়ে ছয় মাসের কারাদন্ড দিয়ে জেলে পাঠানোর অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় সাংবাদিককে দন্ড দেবার বিষয়টি সুষ্ঠু তদন্ত ওপর জোর দিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। মন্ত্রী এই বিষয়ে প্রধান তথ্য কমিশনার মো. আব্দুল মালেকের সঙ্গে কথা বলার বিষয়টি নিয়মিত পর্যবেক্ষণ করছেন বলে জানান।

রোববার (১০ মার্চ) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে জনসংযোগ কর্মকর্তা মো. ইফতেখার হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিমন্ত্রী ঘটনাটির খোঁজ নিলে প্রধান তথ্য কমিশনার তাকে জানিয়েছেন, এই বিষয়ে তদন্ত করতে তথ্য কমিশনার শহীদুল আলম ঝিনুক রোববার শেরপুর জেলার নকলা উপজেলা ও সংশ্লিষ্ট এলাকায় যাবেন। ১১ মার্চ তথ্য কমিশনে তার প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।

গত ৭ মার্চ একটি জাতীয় দৈনিকের প্রথম পৃষ্ঠায় ‘তথ্য চেয়ে আবেদন করে দেশ রূপান্তরের সাংবাদিক জেলে’ শিরোনামে প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে তথ্য কমিশন থেকে তথ্য অধিকার আইনের ২৫(৫) ধারা অনুযায়ী বিষয়টি তদন্তের জন্য তথ্য কমিশনার শহীদুল আলম ঝিনুককে দায়িত্ব দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সাংবাদিককে দণ্ডের সুষ্ঠু তদন্তে জোর দিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী

আপডেট সময় :