ঢাকা ০৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo নওগাঁর ঠাকুরমান্দার ২শ বছরের পূরনো রাজখাড়া দেবত্তোর ষ্টেটের শ্রী শ্রী জয় কালি মাতা মন্দির ভারতীয় সহকারী হাইকমিশনারের পরিদর্শন Logo সদর মডেল থানা ও রামু থানায় ১৪ ছিনতাইকারী গ্রেফতার Logo এপেক্স বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন নুরুল আমিন চৌধুরী Logo জনভোগান্তি কমাতে প্রশাসনের জোর তৎপরতা, সচেতনতার আহ্বান Logo ‘জুলাই সনদ’ বাস্তবায়নে জাতীয় ঐকমত্যের ডাক দিলেন তানিয়া রব Logo মানিকগঞ্জে পেটে লাথি মেরে ভ্রূণ হত্যার অভিযোগ Logo তারাকান্দায় বসতবাড়ি সংলগ্ন মাটি খনন করায় বসতবাড়ি ধসে যাওয়ার শঙ্কা Logo বলাৎকারের খবর প্রকাশ করায় সাংবাদিকদের নামে অভিযুক্ত প্রধান শিক্ষকের মামলা Logo তারাকান্দায় ফখরুদ্দিন হত্যার জেরে ধরে বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট Logo ডামুড্যায় ২ শত বছরের ঐতিহ্য ধরে রেখে মাছ ধরা উৎসব পালিত

সাতক্ষীরায় শত কোটি টাকা আত্মসাৎকারী সেই প্রাণনাথ দাস গ্রেপ্তার

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৫৭৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গ্রাহকের সঞ্চয়কৃত শত কোটি টাকা আত্মসাৎ করে সপরিবারে ভারতে পালিয়ে যাওয়া সাতক্ষীরার প্রগতি সঞ্চয় ও ঋণদান কো-অপারেটিভ সোসাইটির নির্বাহী পরিচালক সেই প্রাণনাথ দাস অবশেষে পুলিশের জালে আটকালো।

শনিবার (২৯ জুন) ভোরে পুরাতন সাতক্ষীরা এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার প্রাণনাথ দাস সাতক্ষীরার দেবহাটা উপজেলার টিকেট গ্রামের মৃত জুড়ন দাসের ছেলে।

প্রসঙ্গত, গ্রাহকের শত কোটি টাকা লোপাট করে সপরিবারে পালিয়ে ভারতে চলে যান প্রাণনাথ। সেখানে গিয়ে পশ্চিমবঙ্গের গোয়েন্দা পুলিশের হাতে আটক হয়। ভারতে তিন মাস জেল খাটার পর সম্প্রতি সাতক্ষীরা ফিরে আসে। খবর পেয়ে শনিবার ভোরে তাকে গ্রেপ্তার করে সাতক্ষীরা সদর থানা পুলিশ।

প্রাণনাথ দাসকে গ্রেপ্তারের খবর পেয়ে শত শত গ্রাহককে থানা চত্বরে ভিড় জমাতে দেখা যায়।

বিভিন্ন সূত্রের তথ্য মতে, প্রাণনাথ দাস ২০০২ সালে রূপালী ব্যাংক লাইফ ইন্সুরেন্স নামে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে জেলা ও জেলার বাইরের বেশ কিছু মানুষের টাকা আত্মসাৎ করে। ২০১২ সালে ১২১ নম্বর সমবায় রেজিস্ট্রেশন মূলে প্রগতি সঞ্চয় ও ঋণদান কো-অপারেটিভ সোসাইটি খোলেন প্রাণনাথ দাস।

সোসাইটির চেয়ারম্যান হিসেবে নিজের স্ত্রী ইতি রানী বিশ্বাস, সাধারণ সম্পাদক হিসেবে বড়ভাই বিশ্বনাথ দাসকে নিযুক্ত করে গত ১০ বছরে ডিপিএস ও ফিক্সড ডিপোজিটের মাধ্যমে গ্রাহকের কাছ থেকে শত কোটি টাকা আত্মসাৎ করেন। আত্মসাৎকৃত টাকা দিয়ে পুরাতন সাতক্ষীরায় বাড়িসহ গাভায় চার বিঘা জমি, সদূরডাঙিতে দুটি বাড়ি, বুধহাটায় দুটি অফিস, মুন্সিপাড়ায় চার শতক জমি ও পুরাতন সাতক্ষীরায় দুটি শোরুম খোলেন।

জনগণের দৃষ্টি অন্যদিকে ঘোরাতে প্রাণনাথ সাতক্ষীরা মন্দির সমিতির সাংগঠনিক সম্পাদক, বাস মলিক সমিতির সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন সংগঠনের সম্মানজনক পদ অলঙ্কৃত করেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুহিদুল ইসলাম বলেন, গ্রাহকের শত কোটি টাকা নিয়ে পলাতক প্রাণনাথকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের কাছে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সাতক্ষীরায় শত কোটি টাকা আত্মসাৎকারী সেই প্রাণনাথ দাস গ্রেপ্তার

আপডেট সময় :