ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সারিয়াকান্দিতে সেলাই কেন্দ্রের উদ্বোধন

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় : ২৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সারিয়াকান্দিতে ধ্রুপদী তিনটি নতুন সেলাই কেন্দ্রের শাখা উদ্বোধন করলেন কর্ণেল (অবঃ) জগলুল আহসান । কর্ণেল ফাউন্ডেশনের আয়োজনে গতকাল বুধবার বিকেল ৪টায় উপজেলার নারচী ইউনিয়নের বাঁশগাড়ী গ্রামে তিনি তার নিজ বাসভবন চত্বরে সারিয়াকান্দি উপজেলার ভেলাবাড়ী ও কাজলা এবং সোনাতলা উপজেলার হরিখালি ধ্রুপদী সেলাই কেন্দ্রের উদ্বোধন করেন । তিনটি নতুন সেলাই কে›ন্দ্রের জন্য বিনা মূল্যে ৬টি সেলাই মেশিন বিতরণ করা হয়। এসময় সারিয়াকান্দি পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুল আলম তুপুল, পৌর বিএনপির সাবেক আহবায়ক মতিউর রহমান মতিনসহ তিনটি সেলাই কেন্দ্রের নারী নেতৃবৃন্দ ইপস্থিত ছিলেন । কর্ণেল (অবঃ) জগলুল আহসান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনীতি ছিল উৎপাদন ও উন্নয়নের রাজনীতি । আমি সেই রাজনীতির প্রতি অনুপ্রাণিত হয়ে এই অঞ্চলের নারীদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে গড়ে তোলার উদ্যোগ নিয়েছি । উক্ত সেলাই কেন্দ্রে নারীরা প্রথমে টুপি সেলাই করবে । অন্যান্য এলাকার বানানো টুপি বিদেশে রপ্তানী হয় ।এঅঞ্চলের নারীদের সেলাই করা টুপি যাতে বিদেশে রপ্তানী যোগ্য হয় সেভাবেই নারীদের প্রশিক্ষিত করা হবে । নারীদের উৎপাদন মুখী করে তাদের অর্থনৈতিক ভাবে সাবলম্বি করাই আমার মূল উদ্দেশ্য । এর আগে গত এপ্রিল মাসে সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলায় ৬টি সেলাই কেন্দ্র চালু করে বিনামূল্যে ২০টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে । নতুন করে ৩টি কেন্দ্র উদ্বোধনের মাধ্যমে ৯টি সেলাই কেন্দ্র চালু করা হলো। আগামীতে সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলায় নারী ক্ষমতায়নের অগ্রযাত্রা হিসেবে প্রতিটি ইউনিয়নে ১টি করে ধ্রুপদী সেলাই কেন্দ্র চালু করা হবে । প্রতিটি কেন্দ্রে ১শ থেকে ২শ’নারীকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলে তাদের সাবলম্বি করা হবে । এসব সেলাই কেন্দ্রে শুধুমাত্র শ্রম বিনিয়োগ করে নারীরা লাভের শতকরা ৫০ভাগ অংশ পাবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সারিয়াকান্দিতে সেলাই কেন্দ্রের উদ্বোধন

আপডেট সময় :