সিরাজগঞ্জে যাত্রাবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৩
- আপডেট সময় : ৩৩ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের নলকা এলাকায় একটি যাত্রীবাহী বাসের নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে ৩জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরো ১০ জন।
গতকাল শুক্রবার (৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে যমুনা সেতুর পশ্চিমপাড় মহাসড়কের নলকার তাঁতিয়াবাড়িতেএ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করে যমুনা সেতু পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম জানান, বগুড়া থেকে ময়মনসিংহগামী বুশরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছালে হঠাৎ চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি সেতুর রেলিংয়ে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ২জন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। এঘটনায় অন্তত আরো ১০জন আহত হয়েছেন। এঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে ।
















