ঢাকা ১১:০০ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬

সীতাকুণ্ডে শিশুকে জবাইয়ের চেষ্টা, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
  • আপডেট সময় : ৫৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার পর্যটনকেন্দ্রিক ইকোপার্ক এলাকায় এক শিশুকন্যাকে গলা কেটে হত্যাচেষ্টার ঘটনায় চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মাঝে।
গত রোববার (১ মার্চ) সকালে ইকোপার্কের একটি নির্জন স্থান থেকে ৭ বছর বয়সী হীরা নামে এক শিশুকে গলা কাটা ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। স্থানীয়দের ভাষ্য, সকালে পার্ক এলাকায় শিশুটিকে পড়ে থাকতে দেখে তারা দ্রুত পুলিশে খবর দেন। খবর পেয়ে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
জানা গেছে, আহত হীরা উপজেলার কুমিরা ইউনিয়নের মাস্টারপাড়া গ্রামের বাসিন্দা মো. নুর হোসেনের মেয়ে। হাসপাতালের চিকিৎসকদের তত্ত্বাবধানে সে চিকিৎসাধীন রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শিশুটির গলায় জবাইয়ের স্পষ্ট চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো ব্যক্তি তাকে ইকোপার্কে বেড়ানোর প্রলোভন দেখিয়ে নিয়ে গিয়ে হত্যার চেষ্টা করে। পরে মৃত ভেবে ফেলে রেখে যায়। তবে হাসপাতালে নেওয়ার পর আশঙ্কাজনক অবস্থার মধ্যেও শিশুটি নিজের নাম-পরিচয় জানাতে সক্ষম হয়।
এ বিষয়ে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর বলেন,ঘটনার তদন্ত চলছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।
এছাড়া,সাম্প্রতিক সময় ধরে উপজেলার বিভিন্ন ইউনিয়নের চুরি,ডাকাতি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধ বৃদ্ধির অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা।
তবে তারা আরো জানান,পর্যটন এলাকা ও জনবহুল স্থানে নিরাপত্তা জোরদার এবং নিয়মিত টহল বৃদ্ধি এখন সময়ের দাবি। অন্যথায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা রয়েছে বলে মনে করছেন তারা।ঘটনার পর পুরো এলাকায় উদ্বেগ বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সীতাকুণ্ডে শিশুকে জবাইয়ের চেষ্টা, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে

আপডেট সময় :