ঢাকা ০৩:৪২ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬

সীমান্তে এসএমজি, বুলেট ও ম্যাগাজিন উদ্ধার

টেকনাফ প্রতিনিধি
  • আপডেট সময় : ৪৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজারের টেকনাফ উপজেলার সীমান্তবর্তী ঝিমংখালী এলাকায় অভিযান চালিয়ে একটি সাবমেশিনগান (এসএমজি), কয়েক রাউন্ড বুলেট ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।বিজিবি সূত্রে জানা যায়, টেকনাফ ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধীনস্থ ঝিমংখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সীমান্তবর্তী একটি কেওড়া বাগানে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি এসএমজি, কয়েক রাউন্ড বুলেট এবং একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।বিজিবি কর্মকর্তারা ধারণা করছেন, সীমান্ত দিয়ে অবৈধভাবে অস্ত্র পাচারের উদ্দেশ্যে এগুলো সেখানে লুকিয়ে রাখা হয়েছিল। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।বিজিবি আরও জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি সীমান্ত এলাকায় টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।
স্থানীয়দের মতে, সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর এমন অভিযান অব্যাহত থাকলে অবৈধ অস্ত্র ও মাদক পাচার অনেকাংশে নিয়ন্ত্রণে আসবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সীমান্তে এসএমজি, বুলেট ও ম্যাগাজিন উদ্ধার

আপডেট সময় :