সংবাদ শিরোনাম ::
সুবর্ণচরে অটোচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
- আপডেট সময় : ৩২ বার পড়া হয়েছে
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নের চরহাসান ভূঁইয়ার হাট এলাকায় একটি ভাড়া বাসা থেকে মো. রিয়াজ উদ্দিন (৩৫) নামের এক অটোরিকশা চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দিবাগত রাতের কোনো এক সময় নিজ বসতঘরের আড়ার সঙ্গে গলায় রশি পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
নিহত রিয়াজ উদ্দিন চরজব্বর ইউনিয়নের চরহাসান গ্রামের হারুন মাঝি বাড়ির মো. চৌধুরীর ছেলে। জীবিকার তাগিদে তিনি পাশ্ববর্তী কোম্পানীগঞ্জ উপজেলায় অটোরিকশা চালাতেন।
পুলিশের প্রাথমিক ধারণা, পারিবারিক কলহের জেরেই এ মর্মান্তিক ঘটনা ঘটতে পারে। তবে প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
















