সংবাদ শিরোনাম ::
সুবর্ণচরে অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা
আবদুল জব্বার, সুবর্ণচর (নোয়াখালী)
- আপডেট সময় : ১৩৪ বার পড়া হয়েছে
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নের চর পানাউল্যাহ এলাকায় নিষিদ্ধ জোনে স্থাপিত একটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
গতকাল সোমবার পরিচালিত এ অভিযানে আকবর কবির ব্রিক্স (একেবি ব্রিক্স)-কে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ১৮(২) ধারায় এক লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে এস্কেভেটরের সাহায্যে অবৈধভাবে স্থাপিত ইটভাটাটি ভেঙে গুড়িয়ে দেওয়া হয় বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
উপজেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর নোয়াখালী, বাংলাদেশ সেনাবাহিনী, চর জব্বর থানা পুলিশ এবং সুবর্ণচর ফায়ার সার্ভিস যৌথভাবে এ অভিযানে অংশ নেয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ সুরক্ষা ও আইন প্রয়োগ নিশ্চিত করতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


















