ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬

সুবর্ণচরে অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
  • আপডেট সময় : ২৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন দলিল লেখক ও সার্ভেয়ার নাহিদ উদ্দিন।
গত সোমবার (১৬ মার্চ) সকালে উপজেলার চরজুবিলী ইউনিয়নের উত্তর কচ্ছপিয়া গ্রামে প্রায় ১৭০ জন অসহায় নারী-পুরুষের মাঝে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল চাল, লুঙ্গি, শাড়ি এবং চিকিৎসা সেবার জন্য নগদ অর্থ সহায়তা।
এ সময় উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী আবদুল্যাহ আল আরিফ, চর জব্বর ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রাকিব হোসেনসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ঈদ উপহার বিতরণকালে নাহিদ উদ্দিন বলেন, “সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক ও নৈতিক দায়িত্ব। সামর্থ্যবান সবাই যদি নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসে, তাহলে সমাজে দুঃখ-দুর্দশা অনেকটাই কমে যাবে।” তিনি আরও বলেন, মানুষের কল্যাণে বিএনপি সবসময় কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।
এ সময় উপজেলা ছাত্রদল নেতা আবদুল্যাহ আল আরিফ বলেন, “ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়ার জন্য এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এতে সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফুটবে।”
অন্যদিকে, ঈদ উপহার পেয়ে সহায়তা প্রাপ্ত অসহায় পরিবারের সদস্যরা আনন্দ প্রকাশ করেন এবং উদ্যোগটির জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সুবর্ণচরে অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ

আপডেট সময় :