স্টারলাইন হাসপাতালে যোগদিলেন ডা. সিলভিয়া নিজাম
- আপডেট সময় : ৬০ বার পড়া হয়েছে
ফেনীর গণমানুষের আধুনিক স্বাস্থ্যসেবা প্রদানের নতুন দিগন্তের আশা উন্মোচন কারী ষ্টার লাইন স্পেশালাইজড হাসপাতালটি যদিও সময়ের ব্যবধানে সদ্য চালু হওয়া ফেনী শহরের স্বনামধন্য ও অত্যাধুনিক স্পেশালাইজড হাসপাতালে হিসাবে অল্প সময়ের ব্যবধানে ছড়িয়ে পড়ছে সুনাম ও সুক্ষ্যাতি ফেনীর এই স্পেলাইজড স্টারলাইন গ্রুপের এ হাসপাতালটি ইতিমধ্যে ফেনী সহ ও আশপাশের জেলাগুলোতে আধুনিক বিশ্বের সাথে তাল মিলানো চিকিৎসা সেবায় ব্যাপক সাড়া ফেলেছে।
গত শনিবার এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে উক্ত প্রতিষ্ঠানের কর্ণধার চেয়াম্যান নিজাম উদ্দিন কন্যা ডাক্তার সিলভিয়াকে নিজাম সিফাত উক্ত হাসপাতালে যোগদান উপলক্ষে তাকে সংবর্ধণার মাধ্যমে বরণ করে নিলেন প্রতিষ্ঠান পরিবার বরণ করে নেন হাসপাতাল কর্তৃপক্ষ।
ডাঃ সিলভিয়া স্টার লাইন গ্রুপের চেয়ারম্যান হাজী নিজাম উদ্দিন এর সুযোগ্য কন্যা। এসময় অনুভূতি ব্যক্ত করতে গিয়ে ডাক্তার সিলভিয়া বলেন, ফেনীর মানুষকে সেবা দেয়ার লক্ষ্যে তিনি এ প্রতিষ্ঠানে যোগদান করেছেন। হাসপাতাল এমন একটি জায়গা যেটার মাধ্যমে মানুষের আনন্দ ও কান্না দুটোই খুব কাছ থেকে দেখা যায়। রোগীদের সেবাই তার একমাত্র বলে তিনি অনুভূতি ব্যক্ত করেন। তিনি আরও উল্লেখ করেন যে কথায় নয় আমরা আধুনিক চিকিৎসা সেবা দিয়ে গন মানুষের পাশে ছিলাম আছি থাকবো ।



















