ঢাকা ০২:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

কোস্টগার্ডের অভিযান

হরিণের মাংসসহ শিকারি এবং মাদক কারবারি আটক

মনির হোসেন
  • আপডেট সময় : ১৩৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরগুনা ও নোয়াখালীতে কোস্ট গার্ডের পৃথক ২টি অভিযানে হরিণের মাংসসহ শিকারি এবং গাঁজাসহ এক মাদককারবারিকে আটক করা হয়েছে।
রোববার কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ১৪ ডিসেম্বর রোববার মধ্যরাত ৩ টায় কোস্ট গার্ড স্টেশন পাথরঘাটা এর একটি আভিযানিক বরগুনার পাথরঘাটা থানাধীন কাঠালতলী গ্রাম সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ১০২ কেজি হরিণের মাংসসহ ১ হরিণ শিকারিকে আটক করা হয়।
জব্দকৃত হরিণের মাংস ও আটককৃত ব্যক্তির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাথরঘাটা বন বিভাগের নিকট হস্তান্তর করা হয়।
অপরদিকে, গোপন সংবাদের ভিত্তিতে ১৪ ডিসেম্বর রোববার মধ্যরাত ১টায় কোস্ট গার্ড স্টেশন হাতিয়া এর একটি আভিযানিক দল নোয়াখালীর হাতিয়া থানাধীন ছৈয়দিয়া বাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১ জন ব্যক্তিকে তল্লাশি করে প্রায় ৩০ হাজার টাকা মূল্যের ১ কেজি গাঁজাসহ আটক করা হয়। জব্দকৃত আলামত এবং আটককৃত মাদক কারবারির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধ এবং মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কোস্টগার্ডের অভিযান

হরিণের মাংসসহ শিকারি এবং মাদক কারবারি আটক

আপডেট সময় :