ঢাকা ০২:১৯ অপরাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬

হাতি দিয়ে চাঁদাবাজির জেরে দুই মাহুতের জেল

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৫৭০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পথে ঘাটে হাতি দিয়ে পথচারীদের আটকিয়ে জোরজবদস্তি চাঁদাবাজির ঘটনায় দুই মাহুতকে গ্রেপ্তার করেছে দিনাজপুর খানসামা উপজেলা প্রশাসন।

উপজেলা প্রশাসন, খানসামা থানা, খানসামা ফায়ার সার্ভিস ও বন বিভাগের সমন্বিত অভিযানের মাধ্যমে তাদের গ্রেপ্তার করা হয়।

সাজাপ্রাপ্ত দুই মাহুত হচ্ছে, নাচোল উপজেলার কাজলা গ্রামের সাগর ইসলামের ছেলে আজিজুল হক (২১) ও শিবগঞ্জ উপজেলার হুদাবালা গ্রামের সুবহান আলীর ছেলে মো. ইয়াছিন ইসলাম (২০)।

বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ এর আওতায় গ্রেপ্তার গ্রেপ্তার দুই মাহুতকে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজ উদ্দিন।

মঙ্গলবার (১৬ এপ্রিল) বিচারকার্য চলাকালে সহকারী বন সংরক্ষক নুরুন নাহার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহারুল ইসলাম ও উপজেলা বন কর্মকর্তা মঞ্জুরুল কাদের উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হাতি দিয়ে চাঁদাবাজির জেরে দুই মাহুতের জেল

আপডেট সময় :