ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ‘যে বাজেটে মদ সিগারেটের দাম বৃদ্ধি করা হয় সে বাজেট বিরোধী দলের পছন্দ হয় না’ Logo বান্দরবানের ক্রীড়াঙ্গনে নারী ক্রীড়াবিদদের মর্যাদা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিতকরণে সভা Logo চট্টগ্রাম-কক্সবাজার সড়ক ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী Logo বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত Logo ভূরুঙ্গামারীতে এসআই জাহেদুল ইসলামের প্রত্যাহার দাবি Logo গোলাপগঞ্জে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন Logo টুঙ্গিপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচি Logo বান্দরবানে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর স্বপ্ন পূরণে ঈশ্বরদীতে যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি Logo ইসলামপুরে জেসমিন প্রকল্পের সচেতনতামূলক সভা

২২ এপ্রিল দু’দিনের ঢাকা সফরে আসছেন কাতারের আমির

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৪৫৭ বার পড়া হয়েছে

শেখ তামিম বিন হামাদ আল থানি

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দু’দিনের সফরে ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। বিশ বছর পর বাংলাদেশে এটিই তার প্রথম সফর।

তার এই সফরে দুই দেশের মধ্যে একগুচ্ছ সমঝোতা স্মারক সই হবার কথা রয়েছে।

আগামী জিসিসিভুক্ত দেশগুলোর মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে শক্তিশালী কাতারের শীর্ষ নেতার সফর দুই দেশের মধ্যে রাজনৈতিক সহযোগিতার প্রেক্ষাপটে তাৎপর্যপূর্ণ।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আনুষ্ঠানিক বৈঠকের পর দুই দেশের মধ্যে জ্বালানি, জনশক্তি, ব্যবসা ও বাণিজ্য বৃদ্ধি ও নিরাপত্তা সহযোগিতার বিষয়ে প্রায় ১০টি চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের প্রস্তুতি নেয়া হচ্ছে।

যেখানে থাকতে পার এয়ার সার্ভিস চুক্তির সংশোধন, সামুদ্রিক পরিবহণ সেবা চুক্তি এবং নবায়নযোগ্য জ্বালানি, জনশক্তি রপ্তানি।

বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, দ্বৈত কর প্রত্যাহার, শুল্ক খাত, উচ্চ শিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা, আইনি খাত, অর্থনৈতিক কারিগরি ও বাণিজ্য সহযোগিতা, যৌথ বাণিজ্য পরিষদ, যৌথ কমিশন গঠন এবং দণ্ডিত অপরাধীদের হস্তান্তর বিষয়ক সমঝোতা স্মারক।

বন্দী প্রত্যর্পণের বিষয়ে কাতার একটি এমওইউর খসড়া বাংলাদেশকে দিয়েছে। তবে এটি এখনও সইয়ের জন্য চূড়ান্ত হয়নি। কাতারের বন্দর ব্যবস্থাপনা প্রতিষ্ঠান মাওয়ানি কাতার চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনায় আগ্রহী। এখন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ তাদের প্রস্তাবে রাজি হলে শেখ তামিম বিন হামাদ আল থানির ঢাকা সফরের সময় এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসতে পারে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

২২ এপ্রিল দু’দিনের ঢাকা সফরে আসছেন কাতারের আমির

আপডেট সময় :