ঢাকা ০৩:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড: কৌশলগত অংশীদারিত্বের নতুন দিগন্ত Logo কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে  ৭৫০০ পিস ইয়াবাসহ আটক ১ Logo গলাচিপা পৌরসভায় ভাতা ভোগীদের যাচাই-বাছাই কার্যক্রমে জনমনে ইতিবাচক সাড়া Logo তিন দিন ব্যাপী নাটোর কানাইখালী মাঠে আম প্রদর্শনী ও ফল মেলা শুরু Logo ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo ঝিনাইদহে ছয় লেন সড়ক নির্মাণে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য’র দাবিতে মানববন্ধন Logo হরিণাকুণ্ডুতে বিভিন্ন প্রতিষ্ঠানে সহায়তার চেক ও ফুটবল বিতরণ Logo ওয়ালটন প্লাজার দেশব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প, হটলাইন চালু Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের

৭৫ বছরের মধ্যে রেকর্ড বৃষ্টিপাত ঢাকা-দুবাই-শারজাহর ৯ ফ্লাইট বাতিল

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৫৩০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

১৯৪৯ সালে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) শুরু হয় বৃষ্টিপাতের তথ্য সংগ্রহ ও নথিভুক্ত করার কাজ। এপর কেটে গেছে ৭৫ বছর। কিন্তু বুধবার (১৭ এপ্রিল) সেখানে রেকর্ড বৃষ্টিপাত হয়েছে। দেশটির আধিকাংশ অঞ্চল বৃষ্টিতে সয়লাব।

বৈরী আবহাওয়ার কারণেই ঢাকা-দুবাই ও শারজাহ ৯টি ফ্লাইট বাতিল করা হয়েছে। ফ্লাইট বাতিলের তালিকায় রয়েছে, এয়ার অ্যারাবিয়া এয়ারলাইন্সের ৫টি ফ্লাইট, ফ্লাই দুবাইয়ের ২টি ও এমিরেটস এয়ারলাইন্সের ২টি ফ্লাইটসহ মোট ৯টি ফ্লাইট।

বুধবার (১৭ এপ্রিল) এতথ্য জানায়, হযরত শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক কামরুল ইসলাম। গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, মরুর দেশ সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দারা গত ২৪ ঘণ্টায় রেকর্ড পরিমাণ ভারী বৃষ্টিপাতের সাক্ষী হয়েছে।

জাতীয় আবহাওয়া অধিদপ্তর ন্যাশনাল সেন্টার অফ মেটিওরোলজি জানিয়েছে, ১৬ এপ্রিল মঙ্গলবার রাত ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আল আইনের খাতম আল শাকলা এলাকায় সর্বোচ্চ ২৫৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এর আগে সংস্থাটির শুওয়াইব স্টেশন ২০১৬ সালের ৯ মার্চ তারিখে ২৪৭ দশমিক ৬ মিমি বৃষ্টিপাত রেকর্ড করেছিল। এই ভারী বৃষ্টিপাত সংযুক্ত আরব আমিরাতের একটি ব্যতিক্রমী ঘটনা যা দেশটির বার্ষিক বৃষ্টিপাতের গড় বাড়ানোর পাশাপাশি ভূগর্ভস্থ পানির মজুদ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

৭৫ বছরের মধ্যে রেকর্ড বৃষ্টিপাত ঢাকা-দুবাই-শারজাহর ৯ ফ্লাইট বাতিল

আপডেট সময় :