ঢাকা ১২:৪১ অপরাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬

ডামুড্যায় সনাতন ধর্মাবলম্বী দুই পরিবারের ৩০ বছরের বিরোধ

অবসান করলেন মিয়া নুরুদ্দিন আহমেদ অপু

ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ১১০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিভক্ত শরীয়তপুরকে পারিবারিক বন্ধনে এক করতে ঐক্যের প্রত্যয় জানিয়েছেন শরীয়তপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু।
গতকাল মঙ্গলবার দুপুরে ড্যামুডা উপজেলার ইসলামপুর ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের সাথে মতে বিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
এ সময় তিনি আরও বলেন, সকল হিংসা ও ভেদাভেদ ভুলে শান্তিময় শরীয়তপুর গড়ে তুলতে তিনি বদ্ধপরিকর। আর কোনো বৈষম্য সৃষ্টি করা হবে না। ভোটারদের উদ্দেশে তিনি জানান, এলাকার যেকোনো সমস্যা বা দাবি-দাওয়া নিয়ে যেন সবাই নির্দ্বিধায় তাঁর কাছে আসেন। পাশাপাশি তিনি শরীয়তপুরকে আধুনিক জেলায় রূপান্তরের প্রতিশ্রুতি দেন।
পরে তিনি ধানের শীষের পক্ষে ভোট ও সবার কাছে দোয়া কামনা করেন।
সভাশেষে তিনি ৩০ বছরের পারিবারিক বিরোধের অবসান ঘটিয়ে দুই পরিবারকে এক সেতুবন্ধনে যুক্ত করিয়ে দেন মিয়া নুরুদ্দিন আহমেদ অপু।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ডামুড্যায় সনাতন ধর্মাবলম্বী দুই পরিবারের ৩০ বছরের বিরোধ

অবসান করলেন মিয়া নুরুদ্দিন আহমেদ অপু

আপডেট সময় :