ঢাকা ০২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

ঈদের শপিং না পাওয়ায় স্ত্রীকে নির্মমভাবে হত্যা

তালতলী (বরগুনা) প্রতিনিধি
  • আপডেট সময় : ৫২ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তালতলীতে শ্বশুরবাড়ি থেকে ঈদের মার্কেট না পাওয়ায় জামাই ফরহাদ এর বিরুদ্ধে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (৬ মার্চ) রাত পৌনে বারোটার সময় তালতলী উপজেলার ৬ নং নিশানবাড়ীয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের পশ্চিম অংকুজান পাড়া গ্রাম থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতের নাম আছিয়া বেগম (২৩)। তিনি পাশের গ্রামের পূর্ব মৌরভী বেদুরিয়া মজিবার জোমাদ্দার এর ছোট মেয়ে ।
শুক্রবার রাত্রে ফরহাদ তার শশুরকে ফোন দিয়ে বলেন আপনার মেয়ে গলায় রশি দিয়ে ফাঁস দিয়েছেন। আছিয়ার বড় ছেলে আবির (৪) বলেন আমার বাবা ফরহাদ আমার আম্মুকে মারছেন তার পরে রাতে ঝুলিয়ে রাখছেন।
শুক্রবার রাত্রে আছিয়ার মৃত্যুর খবর পেয়ে তার বাবা-মা ও স্বজনরা বাড়িতে গিয়ে মরদেহ দেখতে পান এবং পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নিহত আছিয়ার বাবা মজিবার জোমাদ্দার অভিযোগ করে বলেন, আমার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। মেরে ফাঁসিতে ঝুলিয়ে রাখার অভিনয় করছেন। এর আগেও একাধিকবার পারিবারিক কলহ নিয়ে শালিস হয়েছে। আমরা মামলা করার প্রস্তুতি নিচ্ছি।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি : মো: আশাদুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আজ শনিবার সকালে ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।পরিবারের পক্ষ থেকে এজাহাত দিয়েছেন মামলা চলমান প্রক্রিয়াধীন।অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঈদের শপিং না পাওয়ায় স্ত্রীকে নির্মমভাবে হত্যা

আপডেট সময় :