ঈদে ভ্রাতৃত্ব ও সমৃদ্ধির বার্তা ছড়িয়ে দিলেন মোরাদ হোসেন মিয়া
- আপডেট সময় : ২০৩ বার পড়া হয়েছে
ডাঙ্গী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সকল স্তরের মানুষকে ঈদের শুভেচ্ছা জানিয়ে সামাজিক সহমর্মিতা ও সাহায্যের আহ্বান জানিয়েছেন।
ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোরাদ হোসেন মিয়া পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ইউনিয়নের সর্বস্তরের জনগণকে।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র রমজান মাস সংযম, ত্যাগ, সহমর্মিতা ও আত্মশুদ্ধির এক মহিমান্বিত মাস। এক মাস সিয়াম সাধনার পর মুসলিম উম্মাহর মাঝে আনন্দের বার্তা নিয়ে আসে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানুষের মাঝে ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি ও পারস্পরিক ভালোবাসা জাগ্রত করে এবং সমাজে শান্তি ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় করে।”
তিনি আরও বলেন, “ঈদের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন সমাজের ধনী-গরিব, ছোট-বড় সকল মানুষ একসাথে আনন্দ ভাগাভাগি করে নেয়। এই ঈদে সমাজের বিত্তবানদের প্রতি আমার আহ্বান, আসুন আমরা অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াই এবং তাদের মুখে হাসি ফুটাই।”
মোরাদ হোসেন মিয়া জানান, “আমি আমার কষ্টার্জিত আয়ের একটি উল্লেখযোগ্য অংশ দীর্ঘদিন ধরে ডাঙ্গী ইউনিয়নবাসীর কল্যাণে ব্যয় করে আসছি।
যতদিন বেঁচে থাকব, ততদিন ডাঙ্গীবাসীর সুখ-দুঃখে পাশে থাকব, পাশে আছি এবং পাশে থাকবো ইনশাআল্লাহ।”
তিনি প্রবাসীসহ ইউনিয়নের সর্বস্তরের জনগণের সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করেন।
শেষবার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদুল ফিতরের এই আনন্দঘন মুহূর্তে মহান আল্লাহ তায়ালা যেন সকলের জীবনে শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি দান করেন। ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে ঘরে।”



















