ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

উখিয়ায় ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
  • আপডেট সময় : ১৫৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজারের উখিয়ায় বিজিবি বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। উখিয়া বিজিবি পরিচালিত এই অভিযানে আনুমানিক এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা মূল্যের ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, শুক্রবার আনুমানিক ৭টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জীম্বংখালী বিওপি’র একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার বিপি-১৭ থেকে প্রায় ২০০ গজ দক্ষিণ-পশ্চিমে বাংলাদেশের অভ্যন্তরে কতুবের ঘের এলাকায় অবস্থান নেয়। এ সময় মায়ানমার দিক থেকে এক সন্দেহভাজন ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়। বিজিবি টহলদল তাকে চ্যালেঞ্জ করলে তিনি বিজিবির উপস্থিতি টের পেয়ে দ্রুত মায়ানমারের দিকে পালিয়ে যান।
পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে কালো স্কচ টেপে মোড়ানো একটি পোটলা উদ্ধার করা হয়। পোটলার ভেতরে খাকি রঙের বায়ুরোধী পাঁচটি কাটে মোট ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। তবে দীর্ঘ তল্লাশির পরও অন্য কোনো অবৈধ সামগ্রী উদ্ধার করা সম্ভব হয়নি। পালিয়ে যাওয়া চোরাকারবারীকে গ্রেপ্তারের লক্ষ্যে ওই এলাকায় চিরুনি অভিযান চালানো হলেও কাউকে আটক করা যায়নি।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারীকে শনাক্ত ও গ্রেপ্তারের জন্য গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।”

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

উখিয়ায় ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার

আপডেট সময় :