উত্তর ডামুড্যায় তাফসিরুল কুরআন মাহফিল ও ৭ ছাত্রকে পাগড়ি প্রদান
- আপডেট সময় : ১০৯ বার পড়া হয়েছে
শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ঐতিহ্যবাহী উত্তর ডামুড্যা হাফেজিয়া মাদ্রাসা ও দারুসসুন্নাহ এতিমখানার ১০৪ তম বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিল এবং সদ্য কুরআন হিফজ কারি নতুন ৭ জন হাফেজদের পাগড়ী প্রদান করা হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) মাগরিব নামাজের পর এ মাহফিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলে মাদ্রাসা থেকে সাতজন শিক্ষার্থী পবিত্র কুরআন মজিদ হিফজ সম্পন্ন করায় তাদেরকে পাগরী পড়িয়ে দেন, মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা মোঃ সাদিকুর রহমান আজহারী।
মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি মোঃ হারুন খানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শরীয়তপুর ৩ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ আজহারুল ইসলাম।
উক্ত মাহফিলে বিশেষ বক্তার বয়ান পেশ করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ রহমতুল্লাহ মজিদী, হযরত মাওলানা মুফতী মামুন কাশেমী, নাটোর, ও হাফেজ মাওলানা নুরে আলম সিদ্দিকী(শরীয়তপুরী) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবক ও মাদ্রাসা পরিচালনা কমিটির যুগ্ম সম্পাদক মোঃ লিটন সিকদার, কামাল উদ্দিন বেপারী খোকন। এসময় উপস্থিত ছিলেন সমাজ সেবক, সাব্বির সিকদার, জিল্লুর রহমান,মোঃ হানিফ বিশ্বাস সহ প্রতিষ্ঠানটির শিক্ষক, অভিভাবক, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা। এন্তেজামিয়া কমিটির পক্ষে ছিলেন মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা আব্বাস ইবনে মোস্তফা। মাহফিল শেষে মাদ্রাসা পরিচালনা কমিটির বর্তমান ও প্রয়াতদের জন্য দোয়া করা হয়।













