সংবাদ শিরোনাম ::
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এস এস সি প্রোগ্রামের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত
ফরিদপুর প্রতিনিধি
- আপডেট সময় : ১২১ বার পড়া হয়েছে
ঐতিহ্যবাহী ফরিদপুর উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত এস এস সি প্রোগ্রামের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার ৪ জুলাই ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের ক্লাসরুমে সকাল ৯.৩০ টায় প্রধান শিক্ষক মোহাম্মদ সিদ্দিকুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ফরিদপুর অঞ্চলের আঞ্চলিক পরিচালক, বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক, লেখক ও কলামিস্ট ড. মেজবাহ উদ্দিন তুহিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ফরিদপুর অঞ্চলের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন, প্রয়াস ফরিদপুর এর সভাপতি দীল মোহাম্মদ দিনু, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা ও প্রয়াস ফরিদপুর এর সাধারণ সম্পাদক মো. বজলুর রশীদ খান সহ প্রমুখ।


















