ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬

ফরিদপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ

এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

শাহাবুল আলম, ফরিদপুর
  • আপডেট সময় : ৩২ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফরিদপুরের অন্যতম শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ-এর ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের এক ভাবগম্ভীর ও উৎসবমুখর পরিবেশে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার সকাল ১০টায় প্রতিষ্ঠানের হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল কায়ুম শেখ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম, পিপিএম-সেবা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফাতেমা ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ শামসুল আজম এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডি এস বি) মোঃ রায়হান গফুর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক মোঃ শাহাদাত হোসেন। অনুষ্ঠানের সামগ্রিক শৃঙ্খলা বজায় রাখতে সিনিয়র শিক্ষক গোলাম রব্বানীসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাগণ সক্রিয় ভূমিকা পালন করেন। শিক্ষার্থীদের পক্ষ থেকে মানপত্র পাঠ করেন তানজীদ মুরসালিন এবং বক্তব্য রাখেন তানজীদ মুরসালিন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল কায়ুম শেখ বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বলেন, “আমাদের এই প্রতিষ্ঠানটি দীর্ঘকাল ধরে শৃঙ্খলা ও গুণগত শিক্ষার মান বজায় রেখে চলেছে। তোমরা যারা আজ বিদায় নিচ্ছ, তোমরাই এই প্রতিষ্ঠানের দূত। আমি আশা করি, তোমরা কঠোর পরিশ্রম ও নিষ্ঠার মাধ্যমে পরীক্ষায় চমৎকার ফলাফল অর্জন করে এই প্রতিষ্ঠানের গৌরব ও ঐতিহ্যকে আরও সুউচ্চ শিখরে নিয়ে যাবে।” তিনি শিক্ষার্থীদের আত্মবিশ্বাসের সাথে পরীক্ষায় অংশগ্রহণের পরামর্শ দেন।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম বলেন, “পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের একটি সমৃদ্ধ ইতিহাস রয়েছে। সেই ঐতিহ্যকে হৃদয়ে ধারণ করে তোমাদের সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে এবং দেশ ও জাতির সেবায় আত্মনিয়োগ করতে হবে।” তিনি শিক্ষার্থীদের মেধা ও নৈতিকতার সমন্বয়ে একটি সুন্দর সমাজ গড়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের বিগত বছরের ঈর্ষণীয় সাফল্যের কথা স্মরণ করা হয়। উল্লেখ্য যে, গত বছর এই প্রতিষ্ঠান থেকে মোট ৪০২ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল, যার মধ্যে ৮৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে মেধার স্বাক্ষর রেখেছিল। এবারের পরীক্ষার্থীরাও সেই সাফল্যের ধারা বজায় রেখে প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ণ রাখবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়।
সবশেষে বিদায়ী শিক্ষার্থীদের সাফল্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফরিদপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ

এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

আপডেট সময় :