কাঁঠালিয়ায় মন্দিরের চুরি
- আপডেট সময় : ৩৪ বার পড়া হয়েছে
ঝালকাঠির কাঁঠালিয়ায় একটি ঠাকুর মন্দিরের তালা ভেঙ্গে মুর্তি ঘন্টাসহ পুজার সামগ্রী চুরির ঘটনা ঘটেছে।
গতকাল শুক্রবার (১৩ মার্চ) গভীর রাতে উপজেলার সদর ইউনিয়নের হেতালবুনিয়া গ্রামের শিবু চ্যাটার্জি বাড়ীতে এ চুরির ঘটনা ঘটে।
মন্দির থেকে পিতল ও পাথরের মুর্তি, ঘন্টা ও পিতলের কলসীসহ পুজার সামগ্রী চুরি করে নিয়ে যায় দূর্বত্তরা।
সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এবং হেতালবুনিয়া ওয়ার্ডের ইউপি মেম্বার জাকির হোসেন জানান, চোরের দল হেতালবুনিয়া গ্রামের ঠাকুর মন্দিরের তালা ভেঙ্গে ভেতরে ঢোকে। এরপর মন্দিরে ভেতরে থাকা পিতল ও পাথরের মুর্তি, ঘন্টা ও পিতলের কলসীসহ পুজার মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায়। মন্দিরে চুরির ঘটনায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ তৈরী হয়েছে। দ্রুত দোষীদের গ্রেফতার এবং মন্দিরের নিরাপত্তা জোরদারের দাবী জানান, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি গেীতম চন্দ্র মন্ডল
খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
থানার ওসি তদন্ত হারান চন্দ্র পাল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।


















