কাঁঠালিয়ার ছয় ইউনিয়নে বিএনপির ইফতার দোয়া মাহফিল
- আপডেট সময় : ৪০ বার পড়া হয়েছে
ঝালকাঠির কাঁঠালিয়ায় দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রি বেগম খালেদা জিয়ার স্মরনে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১২৫ ঝালকাঠি-১ (কাঁঠালিয়া-রাজাপুর) আসনের সাংসদ ও বিএনপি কেন্দ্রিয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামালের নির্দেশনায় গতকাল শনিবার (৭ মার্চ) বিকেলে উপজেলার ছয় ইউনিয়নে একযোগে ইফতার অনুষ্ঠিত হয়। এতে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা উপস্থিত ছিলেন। ৫ নম্বর শৌলজালিয়া ইউনিয়নে উপস্থিত উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো.জালালুর রহমান আকন, ৬ নম্বর আওরাবুনিয়া ইউনিয়নে উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আখতার হোসেন নিজাম মীরবহর, ২ নম্বর পাটিখালঘাটা ইউনিয়নে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলিমুল ইসলাম মুন্সি, ৪নম্বর কাঁঠালিয়া সদর ইউনিয়নে ঝালকাঠি জেলা আইনজীবি সমিতির সাধারন সম্পাদক এ্যাডভোকেট মো.সোহেল আকন, ৩ নম্বর আমুয়া আবদুল জলিল মিয়া ও ১নম্বর চেঁচরী রামপুরে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলী হায়দার মিয়া।




















