ঢাকা ০৭:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

কালীগঞ্জে রেল লাইনের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ৯৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
ঝিনাইদহের কালীগঞ্জে রেল লাইনের পাশ থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার বারবাজার এলাকা থেকে আনুমানিক ২০/২১ বছর বয়সী ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে রেল লাইনের পাশের পুকুর পাড়ে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে রেল পুলিশ এসে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করছে পুলিশ।
যশোর রেল পুলিশের এস আই জৌতিষচন্দ্র বর্মন বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছি। আমরা ধারনা করছি ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের পর রিপোর্ট এলে সঠিক কারণ জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কালীগঞ্জে রেল লাইনের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার

আপডেট সময় :