সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রামে অটোরিকশার ধাক্কায় উকিলের সহকারী নিহত
কুড়িগ্রাম প্রতিনিধি
- আপডেট সময় : ২৭ বার পড়া হয়েছে
কুড়িগ্রাম পৌর শহরে ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় আমিনুল ইসলাম (৪৫) নামের এক উকিলের সহকারী (মহুরি) নিহত হয়েছেন।
গতকাল বুধবার সকাল ১১টার দিকে শহরের জজ কোর্ট মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আমিনুল ইসলাম কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আমিনুল ইসলাম বাইসাইকেল যোগে কুড়িগ্রাম জজ কোর্টে যাচ্ছিলেন। পথিমধ্যে জজ কোর্ট মোড়ে পৌঁছালে একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



















