সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রামে আন্তজাতিক স্বেচ্ছাসেবক দিবস পালন
কুড়িগ্রাম প্রতিনিধি
- আপডেট সময় : ৮৬ বার পড়া হয়েছে
আন্তজাতিক স্বেচ্ছা সেবক দিবস উপলক্ষে কুড়িগ্রামে র্যালী ,পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসুচি ও স্বেচ্ছা সেবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । গতকাল জেলা সদরের চরযাত্রাপুরে গুডনেইবারস বাংলাদেশ এ অনুষ্ঠানের আয়োজন করে । এসময় শতাধিক স্বেচ্ছা সেবকের একটি দল র্যালী ও হাটবাজার এবং ইউনিয়ন পরিষদ চত্বরে পরিস্কার পরিচ্ছন্নতায় অংশ নেয় । পরে ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আজগর আলী,ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর, গুডনেইবারস বাংলাদেশ এর ম্যানেজার রোমিও রতন গোমেজ, স্বেচ্ছাসেবি সংগঠন নেইচার এন্ড পিস ক্লাবের সভাপতি শাহিন আলম ,জুবাইদা আলম জেরিন,রাজিব রানা,নীশিতা আক্তার নাজমা প্রমুখ । দেশের উন্নয়ন অগ্রগতিতে স্বেচ্ছাসেবকদের ভুমিকার বিভিন্ন বিষয় তুলে ধরেন বক্তারা ।













