কেশবপুরে রিইবর আয়োজনে সংলাপ অনুষ্ঠিত
- আপডেট সময় : ৯৩ বার পড়া হয়েছে
যশোরের কেশবপুরে মানবাধিকার সুরক্ষা ও প্রান্তিক জনগোষ্ঠী, বিশেষ করে নারী ও কিশোরীদের নিরাপত্তা সুরক্ষায় ভূমিকা রাখার লক্ষ্যে রিসার্স ইনিশিয়েটিভ বাংলাদেশ (রিইব) এর উদ্যোগে একটি বিশেষ উপজেলা মানবিকতার বিষয়ক কর্মশালা ও সংলাপ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুনের সভাপতিত্বে তাঁর কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এই কর্মশালায় ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের সিএসও প্রতিনিধিরা উপস্থিত থেকে এলাকার মানবাধিকার পরিস্থিতি তুলে ধরেন এবং বিভিন্ন সামাজিক সমস্যার সমাধানে যৌথ পদক্ষেপ নেওয়ার প্রস্তাব উপস্থাপন করেন। উপজেলা নির্বাহী অফিসারের বক্তব্যে তিনি বলেন নারী ও কিশোরীদের সুরক্ষা নিশ্চিত করা প্রশাসনের অগ্রাধিকার। সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন বলেন প্রান্তিক জনগোষ্ঠী, বিশেষ করে নারী ও কিশোরীরা যেন নিরাপদে, মর্যাদার সঙ্গে ও অধিকার নিশ্চিত করে সমাজে চলতে পারে এটাই উপজেলা প্রশাসনের প্রধান লক্ষ্য। শুধু আইন প্রয়োগ নয়, সামাজিক সচেতনতা, পরিবার সমাজের অংশগ্রহণ এবং সিএসও সংগঠনের সমন্বিত কাজ ছাড়া মানবাধিকার সুরক্ষা নিশ্চিত করা কঠিন। তিনি আরও বলেন সহিংসতা, নিপীড়ন, অনলাইনে হয়রানি এসব অপরাধ দমন করতে প্রশাসন কঠোর। তবে ভুক্তভোগীরা যাতে সহজে অভিযোগ জানাতে পারে এবং আইনি সেবা পেতে পারে, সেটি নিশ্চিত করতে আমরা মাঠ পর্যায়ে আরও কার্যকর সমন্বয় গড়ে তুলব।
উপজেলা নির্বাহী অফিসার সিএসও দলকে স্থানীয় সমস্যাগুলো আরও গবেষণা ভিত্তিকভাবে উপস্থাপন করার আহ্বান জানিয়ে বলেন আপনারা মাঠের বাস্তবতা জানেন। তাই আপনাদের তথ্য, পর্যবেক্ষণ এবং সুপারিশ প্রশাসনিক সিদ্ধান্তকে আরও কার্যকর করবে।
কর্মশালায় কেশবপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা সিএসও নেতৃবৃন্দ নারী কিশোরীদের বিরুদ্ধে সহিংসতা বৃদ্ধি, অনলাইনে হেনস্তা, বাল্যবিবাহ,শিশু শ্রম, সামাজিক বেষ্টনী সংক্রান্ত সমস্যা, নিরাপদ পানি সংকট, বেকারত্ব, মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ইউনিট বৃদ্ধি, জলাবদ্ধতা সমস্যা, নারী ও শিশুদের প্রতি সহিংসতা বর্ণবৈষম্য ও পুরুষ নির্যাতন, ইউনিয়ন পরিষদে অভিযোগ বক্স সক্রিয় কর।
নির্যাতনের বিচারহীনতা, কিশোরীদের ঝরে পড়া, পরিবারিক নির্যাতনসহ নানা সমস্যা চিহ্নিত করেন। তাঁরা এসব সমস্যা সমাধানে নিয়মিত সংলাপ, সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম এবং দ্রুত প্রশাসনিক সহযোগিতা নিশ্চিত করার প্রস্তাব দেন।
সভাটি পরিচালনা করেন রিইব-এর এলাকা সমন্বয়কারী খালিত হাসান। সভায় সভাপতিত্ব করেন রিইব-এর সিএসও কমিটির সভাপতি হারুনার রশীদ বুলবুল। অংশগ্রহনকারীদের মধ্যে ছিলেন । উপজেলা সিএসও নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আকমল আলী, প্রদীপ কুমার মোদক মানিক, সিরাজুল ইসলাম, শাহনাজ পারভিন, আবু সালেহ মাসউদ হাসান, আব্দুর রহমান রকি, সুফিয়া পারভীন, সুজন দাস, ঋতুপর্ণা দাস, আশালতা দাস, মিলন মণ্ডলসহ আরও অনেকেই। সিএসও প্রতিনিধিরা তাঁদের বক্তব্যে বলেন দেশনজুড়ে নারী নির্যাতন, ধর্ষণ, নিপীড়ন, অনলাইনে হয়রানি এবং বিচারহীনতার কারণে ভুক্তভোগীরা নিরাপত্তাহীনতায় ভুগছে। কেশবপুরেও এসব সমস্যার প্রভাব পড়ছে। তাঁরা প্রশাসনের সঙ্গে যৌথ উদ্যোগে সচেতনতা তৈরির পাশাপাশি দ্রুত বিচারপ্রক্রিয়া ত্বরান্বিত করার দাবি জানান।
অংশগ্রহণকারীরা সমস্যা চিহ্নিত করে সমাধানের একটি খসড়া রূপরেখা তৈরি করেন। এর মধ্যে রয়েছে নিয়মিত সিএসও প্রশাসন সংলাপ নারী ও কিশোরীদের জন্য নিরাপদ অভিযোগ ব্যবস্থা অনলাইন নিরাপত্তা বিষয়ক সচেতনতা।
ইউনিয়ন পর্যায়ে মানবাধিকার মনিটরিং সহিংসতা প্রতিরোধে পরিবার সমাজের অংশগ্রহণ বাড়ানো সভা শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সিএসও প্রতিনিধিদের সঙ্গে সমন্বিতভাবে কাজ চালিয়ে যাওয়ার আশ্বাস দেওয়া হয়।













