ঢাকা ০৪:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বাগমারায় এলজিইডির কাজে নিম্নমানের অভিযোগ, তথ্য দিতে অনীহা প্রকৌশলীর Logo কক্সবাজারে মায়ের সঙ্গে কারাগারে ছয় বছরের শিশু Logo নেছারাবাদে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্য বিভাগের অভিযান Logo গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযান, মাদকসহ আটক ১ Logo ঘাটাইলে প্রাথমিকের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম, দূর্নীতির অভিযোগ Logo সুন্দরবন থেকে দেড় বছরে ৬১ দস্যুকে অস্ত্রসহ আটক করেছে কোস্টগার্ড Logo মনোনয়ন কিনতে গিয়ে লাঞ্ছিত প্রার্থীরা Logo পলিক্রস পেঁয়াজে কৃষকের নতুন স্বপ্ন, বদলাচ্ছে আয়ের হিসাব Logo ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করে দোষীদের গ্রেপ্তার দাবি Logo লাইসেন্স নেই, অধিক মূল্যে জ্বালানি বিক্রি করায় জরিমানা

কোম্পানীগঞ্জে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
  • আপডেট সময় : ৮৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২০১৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত এসআলম কর্তৃক ইসলামী ব্যাংকে নিয়োগে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে নোয়াখালীর কোম্পানীগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার সকালে বসুরহাট বাজারের ইসলামী ব্যাংক বসুরহাট শাখার সামনে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ২০১৭সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত সময়ে এস আলম গ্রুপর প্রভাব খাটিয়ে ইসলামী ব্যাংকে বহু অদক্ষ ও অযোগ্য কর্মকর্তা-কর্মচারীকে অবৈধভাবে নিয়োগ দেওয়া হয়েছে। এসব নিয়োগের কারণে ব্যাংকের আর্থিক শৃঙ্খলা নষ্ট হয়েছে এবং গ্রাহকদের আস্থা কমে গেছে।
মানববন্ধনে বক্তারা চার দফা দাবি তুলে ধরেন, ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত এস আলম গ্রুপ কর্তৃক অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত সকল কর্মকর্তা-কর্মচারীর চাকরি বাতিল করতে হবে। একই সাথে, এস আলম গ্রুপ গ্রাহকদের যে অর্থ লুট করে বিদেশে পাচার করেছে, সেই অর্থ দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে। ব্যাংকের হারানো সুনাম পুনরুদ্ধারে নতুন সার্কুলারের মাধ্যমে মেধাবী ও শিক্ষিত বেকার তরুণদের যোগ্যতার ভিত্তিতে স্বচ্ছ উপায়ে নিয়োগ দিতে হবে। সবশেষে, ইসলামী ব্যাংকের হারানো বিশ্বাসযোগ্যতা ও সুনাম পুনরুদ্ধারে সরকার, বাংলাদেশ ব্যাংক এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর ও কঠোর পদক্ষেপ প্রহণ করতে হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ইসলামী ব্যাংকের গ্রাহক খাজা গিয়াস উদ্দিন, আবদুল মান্নান, মফিজ মিয়া, সাইফুল ইসলামসহ আরও অনেকে। তারা বলেন, ইসলামী ব্যাংক এখন গ্রাহকদের বিশ্বাস হারানোর পথে। অবিলম্বে অনিয়মকারীদের বিচারের মুখোমুখি না করা হলে সাধারণ মানুষ ব্যাংকিং খাতে আস্থা হারাবে, যা দেশের অর্থনীতির জন্য অশুভ সংকেত।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কোম্পানীগঞ্জে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন

আপডেট সময় :