ঢাকা ০৫:০২ পূর্বাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬

কোম্পানীগঞ্জে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
  • আপডেট সময় : ৬১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় দোয়া মাহফিলের আয়োজন করেছে বিএনপি।
গতকাল শনিবার বসুরহাট বাজারের মেট্রো টাওয়ারে উপজেলা ও বসুরহাট পৌরসভা বিএনপি এ দোয়া মাহফিলের আয়োজন করে।
এসময় কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম সিকদার, সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আফতাব আহমেদ বাচ্চু, সাবেক যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, বসুরহাট পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তোহা, সদস্য সচিব আবদুল্লাহ আল মামুন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য একরামুল হক মিলন মেম্বার, হারুনুর রশিদ ভূঞা, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান টিপু, পৌরসভা যুবদলের আহ্বায়ক ওবায়দুল হক রাফেল, কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামসুদ্দিন হায়দার, কোম্পানীগঞ্জ উপজেলা কৃষক দলের আহ্বায়ক তাজুল ইসলাম চৌধুরী স্বপন, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব নুর উদ্দিন রুবেলসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষকদল, মৎস্যজীবী দল, তাঁতীদল ও এর অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় নেতৃবৃন্দ বলেন, ‘সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের স্বার্থে সব সময় আপোষহীন। দেশের এই ক্রান্তিলগ্নে গণতন্ত্রের মাকে ভীষণ প্রয়োজন। দেশকে ভালোবাসার কারণে নিজের সন্তানকে হারিয়েছেন। এর পরও তিনি কখনও দেশ ছেড়ে যাননি। আপনারা সবাই গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন।’
পরে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া পরিচালনা করেন মাওলানা মাকসুদুর রহমান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কোম্পানীগঞ্জে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

আপডেট সময় :