কোম্পানীগঞ্জে বৃদ্ধার ওপর হামলা, ককটেল বিস্ফোরণ
- আপডেট সময় : ১৫ বার পড়া হয়েছে
নোয়াখালীর কোম্পানীগঞ্জে সম্পত্তির বিরোধে হামলায় ও ককটেল বিষ্পোরণের ঘটনা ঘটেছে। এসময় দুজন আহতের ঘটনা ঘটেছে।
আহতরা হলেন কোম্পানীগঞ্জ উপজেলা এলজিইডি অফিসের অবসর প্রাপ্ত সরকারী কর্মচারী ও চরপার্বতী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ ছায়েদুল হক (৬২) ও তার ছেলে মো: জাহির উদ্দিন ভূইয়া(৩৩)।
এঘটনায় মোঃ ছায়েদুল হক বাদী হয়ে সোমবার (২৩শে মার্চ)রাতে একঐ ওয়ার্ডের নুর আলম শিকদার (৫০), জহিরুল ইসলাম সাকিব (৩০), নুর ইসলাম (৬০), মোঃ রাছেল (৩৫), মোঃ রাহন (২২) এর নামোল্লেখ করে এবং ৮/১০ জনকে অজ্ঞাতনামা করে কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২১শে মার্চ রাত ৯ টার দিকে নুর আলম শিকদার, জহিরুল ইসলাম সাকিব, নুর ইসলাম,মোঃ রাছেল, মোঃ রাহনসহ অজ্ঞাতনামা ৮/১০ জনসহ লাঠি, লোহার রড ও দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে মোঃ ছায়েদুল হকের
বসত ঘরের সামনে রাতে অন্ধকারে ককটেল বিষ্ফোরন ঘটাইতে থাকিলে সে ঘর থেকে বাহির হইয়া তার হাতে থাকা টর্চলাইট মারিলে সে তাদেরকে চিনিতে পারিয়া তার বসত ঘরের সামনে কেন ককটেল বিষ্ফোরন ঘটাইয়াছে জিজ্ঞাসা করার সাথে সাথে লাঠি, লোহার রড ও দেশীয় অস্ত্রসস্ত্র দিয়ে তার উপর হামলা করে।
এরপর তার বাসার গেইট থেকে অনুমান ৬০/৭০ ফুট দূরে অন্ধকারে টানা হেঁছড়া করিয়া ঘটনাস্থল রাস্তার উপর নিয়া লাঠি, লোহার রড ও দেশীয় অস্ত্রসস্ত্র দিয়ে হামলা করে।
তার উপর হামলা করিতে থাকিলে তার চিৎকার শুনিয়া তার ছেলে ঘটনাস্থলে আগাইয়া আসিলে হামলাকারীদের হাতে থাকা লাঠি, লোহার রড ও দেশীয় অস্ত্রসস্ত্র ইত্যাদি দিয়ে তার ছেলের উপর হামলা করে। তার এবং তার ছেলের শোর-চিৎকার শুনিয়া আশপাশের লোকজন ঘটনাস্থলে আসিয়া হামলাকারীদের থেকে তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে আসিলে কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা শেষে শারীরিক অবস্থা খারাপ দেখিয়া ডাক্তার বর্ণিত হাসপাতালে ভর্তি করেন।
এবিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) বিমল কর্মকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আসামীদের আটকের অভিযান অব্যহত আছে।



















