ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ঝিনাইদহে সংরক্ষিত নারী আসনে তহুরা  খাতুনকে ঘিরে তৃণমূলের প্রত্যাশা Logo নওগাঁর ঠাকুরমান্দার ২শ বছরের পূরনো রাজখাড়া দেবত্তোর ষ্টেটের শ্রী শ্রী জয় কালি মাতা মন্দির ভারতীয় সহকারী হাইকমিশনারের পরিদর্শন Logo সদর মডেল থানা ও রামু থানায় ১৪ ছিনতাইকারী গ্রেফতার Logo এপেক্স বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন নুরুল আমিন চৌধুরী Logo জনভোগান্তি কমাতে প্রশাসনের জোর তৎপরতা, সচেতনতার আহ্বান Logo ‘জুলাই সনদ’ বাস্তবায়নে জাতীয় ঐকমত্যের ডাক দিলেন তানিয়া রব Logo মানিকগঞ্জে পেটে লাথি মেরে ভ্রূণ হত্যার অভিযোগ Logo তারাকান্দায় বসতবাড়ি সংলগ্ন মাটি খনন করায় বসতবাড়ি ধসে যাওয়ার শঙ্কা Logo বলাৎকারের খবর প্রকাশ করায় সাংবাদিকদের নামে অভিযুক্ত প্রধান শিক্ষকের মামলা Logo তারাকান্দায় ফখরুদ্দিন হত্যার জেরে ধরে বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট

ক্ষোভ থেকে ভারতের পণ্য বর্জন : রিজভী

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৬২১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ক্ষোভ থেকে ভারতের পণ্য বর্জন ক্ষোভ থেকেই ভারতের পণ্য বর্জন করেছে জনগণ এমন মন্তব্য বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর। তার মতে আজ একটি আওয়াজ সর্বমহলে, ভারতীয় পণ্য বর্জন। দীর্ঘ দিনের বঞ্চনা ও ক্ষোভ থেকে জনগণ এটি করছে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী ভারতীয় পণ্য বর্জনের ঘোষণা দিতেই পারে।

আজ তা সব মহলে গ্রহণযোগ্যতা পেয়েছে। সুতরাং ভারতীয় পণ্য বর্জনে আমরা যে সংহতি জানিয়েছি, তা দেশের জনগণ ও গণতন্ত্রের পক্ষে। রোববার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে একথা বলেন রিজভী।

সংবাদমের সঙ্গে আলাপকালে বাংলাদেশের ৯৭ শতাংশ জনগণের বিরুদ্ধে ভারত অবস্থান নিয়েছে এমন মন্তব্য করে রিজভী বলেন, ভারতের নীতিনির্ধারকরা বন্ধুত্বের কথা বলেন। কিন্তু তারা বাংলাদেশের অভিন্ন নদীর ন্যায্যহিস্যা দেবে না, প্রতিদিন সীমান্তে মানুষ হত্যা করবে, একতরফা বাণিজ্য করবে, তা তো হবে না।
এই যে অন্যায়-অপকর্ম তা বাংলাদেশের মানুষকে প্রতিবাদী করেছে।

বাংলাদেশের সঙ্গে ভারসাম্যমূলক বাণিজ্যের বদলে ভারত চায় বড় ভাই সুলভ আচরণ। তারা জনগণের সঙ্গে বন্ধুত্ব করতে চায় না, তারা একটি দলের সঙ্গে বন্ধুত্ব করতে চায় এবং একটি ফ্যাসিবাদী সরকারকে পৃষ্ঠপোষকতা করছে।

মওলানা আবদুল হামিদ খান ভাসানী সে ১৯৭২ সালে ভারতের একতরফা নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, তিনি পানির ন্যায্যহিস্যার জন্য আন্দোলন করেছেন। প্রেসিডেন্ট জিয়াউর রহমানও ভারতের কাছ থেকে ন্যায্যহিস্যা পেতে নানাভাবে কাজ করেছেন। সুতরাং ভারতীয় পণ্য বর্জনে আমরা যে সংহতি জানিয়েছি, তা দেশের জনগণের পক্ষে, গণতন্ত্রের পক্ষে জানান রিজভী।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ক্ষোভ থেকে ভারতের পণ্য বর্জন : রিজভী

আপডেট সময় :