ঢাকা ০১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

গাইবান্ধায় আইনজীবীর সহকারী সুমন রায়কে হত্যা

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় : ৭৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধা সদরে দুর্বৃত্তদের কুড়ালের কোপে অমিতাভ কুমার রায় সুজন (৩৫) নামের এক আইনজীবীর সহকারী নিহত হয়েছেন।

গতকাল শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের খামার বল্লমঝাড় গ্রামে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে পুলিশ।

নিহতের স্বজন ও প্রতিবেশিরা জানায়, সন্ধ্যার দিকে বাড়ির পাশে দুর্বৃত্তরা অমিতাভের ওপর হামলা করে। সুজনের চিৎকারে বাড়ির পাশ্ববর্তী লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ সময় অমিতাভ রায় সুজনের মাথায় ধারালো কুড়াল কোপে রক্ত ঝরতে দেখে পরিবারের লোকজন দ্রুত হাসপাতালে নিয়ে যায়।সেখান থেকে চিকিৎসকের পরামর্শে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া সময় পথে মধ্যে মৃত্যু হয় বলে সাংবাদিকদের জানান নিহতের ভাই।

নিহতের ভাই সুধান কুমার রায় বলেন, পাড়া প্রতিবেশী নিতাই চন্দ্র রায়ের সঙ্গে সুজনের জমি নিয়ে বিরোধ চলছিল। এই বিরোধের জেরে এমন ঘটনা ঘটে থাকতে পারে বলে তারা ধারণা করছেন।

নিহত অমিতাভ কুমার রায় সুজন ওই গ্রামের মৃত নিরঞ্জন রায়ের ছেলে। তিনি গাইবান্ধা জেলা জজ আদালতে আইনজীবীর সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, ধারালো অস্ত্রের আঘাতে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। হত্যার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

এই ঘটনার পর নব-নির্বাচিত সংসদ সদস্য জামায়াতে ইসলামীর আমীর মো: আব্দুল করিম নিহতের বাড়িতে গিয়ে অপরাধীদের দ্রুত বিচারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছেন। সেই সাথে মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করে নিহতের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে  গাইবান্ধা-২ (সদর) আসনের সংসদ সদস্য জননেতা মোঃ আব্দুল করিম। পুলিশ এ পর্যন্ত জড়িত সন্দেহে ১ জনকে আটক করেছে জানিয়ে তার নামীয় ফেসবুক পোস্টে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গাইবান্ধায় আইনজীবীর সহকারী সুমন রায়কে হত্যা

আপডেট সময় :