ঢাকা ০৫:০৩ পূর্বাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬

গাইবান্ধায় নবাগত পুলিশ সুপারের যোগদান

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় : ৯৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধায় নবাগত পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীনের যোগদান এবং বিদায়ী পুলিশ সুপার নিশাত অ্যাঞ্জেলার বিদায় সংবর্ধনার আয়োজন করে জেলা পুলিশ।
গতকাল শনিবার দুপুরে গাইবান্ধা পুলিশ লাইন্স ড্রিল সেডে জেলা পুলিশের আয়োজনে এ বিশেষ কল্যাণ সভা ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিদায়ী পুলিশ সুপার নিশাত অ্যাঞ্জেলার গাইবান্ধায় কর্মকালীন দায়িত্ব পালন, পেশাদারিত্ব, মানবিক মূল্যবোধ ও প্রশাসনিক দক্ষতার বিস্তৃত স্মৃতিচারণ করেন জেলা পুলিশে কর্মরত সহকর্মীরা । অনুষ্ঠানে জেলা পুলিশের পক্ষ থেকে তাকে ফুলের শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠান শুরুর কিছু সময় আগে গাইবান্ধা পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশের চৌকস দল নবাগত পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীনকে গার্ড অব অনার প্রদান করে এবং ফুলের শুভেচ্ছায় প্রদান করা হয়। পরবর্তীতে তিনি বিদায়ী পুলিশ সুপার নিশাত অ্যাঞ্জেলার কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
নবনিযুক্ত পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন থানা ও ইউনিটের ইনচার্জদের সাথে পরিচিত হন এবং মতবিনিময় করেন। তিনি সকলকে সততা, নিষ্ঠা ও শতভাগ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ শরীফ আল রাজীব পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) বিদ্রোহ কুমার কুন্ডু, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ মুত্তাজুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল)এবিএম রশীদুল বারী প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গাইবান্ধায় নবাগত পুলিশ সুপারের যোগদান

আপডেট সময় :