গোলাপগঞ্জে বিএনপির দোয়া মাহফিল
- আপডেট সময় : ১৮৭ বার পড়া হয়েছে
সিলেটের গোলাপগঞ্জ উপজেলা যুবদল ও পৌর যুবদলের আয়োজনে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (২৯ নভেম্বর) আসরের নামাজের পর গোলাপগঞ্জ চৌমুহনী জামে মসজিদে অনুষ্ঠিত এ মাহফিলে ইমাম ও খতিব মাওলানা ওয়ারিস উদ্দিন বিশেষ মোনাজাত পরিচালনা করেন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক এড. মামুন আহমদ রিপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালা উদ্দিন, পৌর যুবদলের আহ্বায়ক এনামুল হক এনাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ মুন্না।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন ও ছালিক আহমদ চৌধুরী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল আহমদ এবং ফুলবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আতাউর রহমান প্রমুখ।
মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও আরোগ্য কামনা প্রার্থনায় অংশ নেন গোলাপগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের নেতৃবৃন্দ।













