ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

গোলাপগঞ্জ ছাত্র জমিয়তের দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

গোলাপগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ২৮১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছাত্র জমিয়ত বাংলাদেশ গোলাপগঞ্জ উপজেলা শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল অধিবেশন সম্পন্ন হয়েছে।
এতে আবু সালেহ উসমান সভাপতি, নাসিম আহমদ সাধারণ সম্পাদক, হাফিয খুবাইব বিন জামিল সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। ২১ সদস্য বিশিষ্ট কমিটির খচড়া প্যানেল ঘোষণা করেন সিলেট দক্ষিণ জেলা শাখার সভাপতি কাওসার আহমদ। আগামী একমাসের মধ্যে অভিষেক সম্পন্ন করার তাগিদ দেয়া হয়। বিপুল সংখ্যক কর্মীদের উপস্থিতিতে বাদ আসর থেকে মাগরিব পর্যন্ত কাউন্সিল অধিবেশন, মাগরিব থেকে এশা পর্যন্ত নেতাকর্মীদের বক্তব্য ও এশা থেকে রাত ৯টা পর্যন্ত প্যানেল ঘোষণা অধিবেশন অনুষ্ঠিত হয়।
শুক্রবার বাদ আসর থেকে রাত ৯টা পর্যন্ত গোলাপগঞ্জ উপজেলা শহর সংলগ্ন “সানরাইজ রেষ্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার” এ কাউন্সিল অনুষ্ঠিত হয়। শাখার সাধারণ সম্পাদক হাফিয নাঈম আহমদ’র সঞ্চালনায় সভাপতিত্ব করেন শাখা সভাপতি আব্দুস সালাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক হাফিয মাওলানা আলী আহমদ, বিশেষ অতিথি ছিলেন উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সহ সাধারণ সম্পাদক মাওলানা ফয়সল আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা এমাদ উদ্দিন, প্রচার সম্পাদক হাফিয মাওলানা রশিদুর রহমান, ছাত্র বিষয়ক সম্পাদক হাফিয মাওলানা আবুল কাসিম, উপজেলা যুব জমিয়ত সভাপতি হাফিয মনোয়ার হুসাইন, সাধারণ সম্পাদক মাওলানা আব্বাস আল মাহমুদ, অর্থ সম্পাদক মাওঃ সাদিকুর রহমান, সাবেক ছাত্রনেতা মাওলানা সাইফুল ইসলাম তারেক, মাওলানা মাহমুদুল হক, বিশিষ্ট সাংবাদিক ও সাবেক ছাত্রনেতা নোমান মাহফুজ, সিলেট জেলা দক্ষিণ ছাত্র জমিয়তের অর্থ সম্পাদক শেখ আব্দুল্লাহ উসামা ।
প্রধান বক্তা ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট দক্ষিণ জেলা শাখার সভাপতি কাওসার আহমদ ও বিশেষ বক্তা ছিলেন ছাত্র জমিয়ত সিলেট জেলা দক্ষিণের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নোমান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গোলাপগঞ্জ ছাত্র জমিয়তের দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

আপডেট সময় :