সংবাদ শিরোনাম ::
গৌরীপুরে ঝড়ে উড়ে গেছে মাদ্রাসার টিনের চাল
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
- আপডেট সময় : ৩৬ বার পড়া হয়েছে
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুরে শিবপুর লিয়াকত উলূম আলীম মাদ্রাসার তিন শ্রেণির কক্ষের টিনের চাল ঝড়ে উড়ে গেছে। গত রোববার বয়ে যাওয়া ঝড়ো হাওয়ায় মাদ্রাসার তিনটি শ্রেণিকক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে মাদ্রাসার শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মফিজ উদ্দিন জানান, ঝড়ে ক্ষতিগ্রস্ত ভবন দ্রুত সংস্কার করা না হলে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হবে। এ বিষয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন এর হস্তক্ষেপ কামনা করছেন তিনি
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আমিন পাপ্পা সাংবাদিকদের বলেন, আমি বিষয়টি শুনেছি। ক্ষয়ক্ষতির ছবি ও লিখিত আবেদন দিতে বলা হয়েছে। আবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



















