ঘাটাইলে প্রকাশ্যে কলায় রাসায়নিক পদার্থ ব্যবহার হচ্ছে
- আপডেট সময় : ৬৬ বার পড়া হয়েছে
টাংগাইলের ঘাটাইলে কলা চাষ চলছে অনেক বছর ধরেই। এবছর ঘাটাইলে মোট ১১২০ হেক্টর জমিতে কলা চাষ হয়েছে।ক্ষেতের পাশেই কলা পাকাতে ব্যবহার করা হচ্ছে বিষাক্ত রাসায়নিক পদার্থ। বাড়তি মুনাফার লোভে কলার রং সুন্দর করতে ব্যবসায়ীরা এ বিষাক্ত রাসায়নিক পদার্থ মিশিয়ে থাকে। বাহিরে থেকে পাকা মনে হলেও ভেতরে রয়ে যাচ্ছে সম্পূর্ণ কাঁচা।
গরমে কলার ব্যাপক চাহিদা থাকায় কিছু অসাধু ব্যবসায়ীরা বাড়তি মুনাফার লোভে বাগান থেকে কলা কেনার পর প্রকাশ্যেই বিষাক্ত রাসায়নিক পদার্থ ব্যবহার করে। ওই রাসায়নিক পদার্থ মিশ্রিত কলা দুই এক দিনের মধ্যেই হলদে রং ধারন করে খাবার উপযোগী হয়, যা বিক্রি করতে সহজ হয়।
উপজেলার বিভিন্ন হাট বাজার, ফুটপাতের দোকানে যে সব কলা বিক্রি হচ্ছে তার শতভাগ বিষাক্ত রাসায়নিক পদার্থ দিয়ে পাকানো। এ সব পাকানো কলা সরবরাহ করা হচ্ছে দেশের বিভিন্ন জায়গায়। স্বাস্থ্য ঝুঁকির কথা জেনেও অনেকেই কিনছেন এ সব ফল। তাদের অভিযোগ প্রশাসনের নজরদারি না থাকায় বিক্রেতাদের খেয়াল খুশি মেনে নিতে হচ্ছে।
চিকিৎসকরা বলছেন কলা পাকানো যে সব কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে তা মানব দেহের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।
কলায় বিষাক্ত রাসায়নিক পদার্থ ব্যবহারের ফলে স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে স্থানীয়রা। সচেতন মহলের দাবী এই সব অসাধু ব্যবসায়ীদের আইনের আওতায় আনার।




















