ঢাকা ০৮:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬

চাঁদপুরের মেঘনায় নদীতে লঞ্চ থেকে ১০৪ যাত্রীকে উদ্ধার করেছে কোস্টগার্ড

মনির হোসেন
  • আপডেট সময় : ১০৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁদপুরের মেঘনা নদীতে চরে আটকা পড়া যাত্রীবাহী লঞ্চ থেকে ১০৪ জন যাত্রীকে নিরাপদে উদ্ধার করেছে কোস্ট গার্ড
গতকাল মঙ্গলবার (১৭ মার্চ) রাতে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, আজ ১৭ মার্চ মঙ্গলবার ভোর ৪টায় চাঁদপুরের হাইমচর থানাধীন চর ভৈরবী সংলগ্ন মেঘনা নদীতে এমভি সুগন্ধা নামক একটি যাত্রীবাহী লঞ্চ প্রবল বাতাসের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে চরে আটকে পড়ে। এসময় লঞ্চে থাকা ১ যাত্রী জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ কল করে সহায়তা চাইলে বিষয়টি কোস্ট গার্ড অবগত হয়।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্টগার্ড স্টেশন কালিগঞ্জ কর্তৃক উক্ত এলাকায় একটি উদ্ধার অভিযান পরিচালনা করে এমভি সুগন্ধা লঞ্চ থেকে আটকে পড়া ১০৪ জন যাত্রীকে ট্রলার যোগে নিরাপদে ইলিশা লঞ্চ ঘাটে পৌঁছে দেওয়া হয়।
তিনি আরও বলেন, জনসেবায় কোস্টগার্ড সর্বদা নিয়োজিত আছে এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত রাখবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চাঁদপুরের মেঘনায় নদীতে লঞ্চ থেকে ১০৪ যাত্রীকে উদ্ধার করেছে কোস্টগার্ড

আপডেট সময় :