ঢাকা ১১:১২ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo শেরপুরে কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ব্যালটসহ ভোটের উপকরণ Logo সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর প্রস্তুতি ও দুর্নীতির বিরুদ্ধে আপসহীন অবস্থানে আনসার-ভিডিপি Logo নির্বাচনী মাঠে তৎপর আনসার বাহিনীর ১,১৯১টি স্ট্রাইকিং টিম Logo কাঁঠালিয়ায় জমি নিয়ে বিরোধে, আহত-৭ Logo শাল্লায় জালিয়াতি করে জলমহাল দখল চেষ্টার অভিযোগ Logo বাগেরহাটে নির্বাচন থেকে সরে দাড়ালেন স্বতন্ত্র প্রার্থী Logo মাগুরায় দুই আসনে ৭ দলের ১১ প্রার্থী Logo ২য় পদ্মা সেতু ও নদী শাসন ইসু প্রভাব ফেলবে গোয়ালন্দের ভোটের হিসেবে Logo ‘এবার ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ নেই’ Logo পেঁয়াজের সাদা ফুলে নিয়ে স্বপ্ন দেখছেন গোয়ালন্দের চাষিরা

চাঁদাবাজিসহ নানা হয়রানি বন্ধ হলে ৫০০ টাকার কম গরুর মাংস বিক্রি

গণমুক্তি রিপোর্ট
  • আপডেট সময় : ৩৯৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁদাবাজিসহ নানা হয়রানি বন্ধ হলে ৫০০ টাকার কম গরুর মাংস বিক্রি করা সম্ভব বলে জানান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এ. এইচ. এম. সফিকুজ্জামান।

সোমবার (১৮ মার্চ) ঢাকার মিরপুরে মাংসের দোকান পরিদর্শনকালে সঙ্গে কথা বলেন সফিকুজ্জামান ।

চামড়ার দাম যৌক্তিক মূল্যে বিক্রি এবং হাট থেকে গরু কিনে বাজারে পৌঁছানো পর্যন্ত চাঁদাবাজিসহ নানা হয়রানির বন্ধ হলে ৫০০ টাকার নিচে প্রতি কেজি গরুর মাংস বিক্রি করা সম্ভব হবে।

তিনি বলেন, অনেকেই দেশের বিভিন্ন জেলায় কম দামে মাংস বিক্রির উদ্যোগ নিয়েছেন। অতি মুনাফা না করে সাধারণ মানুষের কষ্ট লাঘবে দেশের অন্য ব্যবসায়ীরাও এমন উদ্যোগ নিতে পারেন।

শাহজাহানপুরের আলোচিত ব্যবসায়ী খলিলের দেখানো পথে হেঁটে ৫৯৫ টাকায় গরুর মাংস বিক্রি করছেন মিরপুর ১১ নম্বরের উজ্জ্বল গোশত বিতান। এই দোকানেও সকাল থেকে মাংস নিতে ভিড় জমান অনেকে।

সফিকুজ্জামান বলেন, রোজায় কোনো ব্যবসায়ীর মাধ্যমে কোন ক্রেতা যেন প্রতারিত না হয়, সেজন্য সারাদেশে প্রতিদিন ৫০টির অধিক টিম কাজ করছে। এসময় বাজারে শসা, লেবু ও বেগুনের দাম কমছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চাঁদাবাজিসহ নানা হয়রানি বন্ধ হলে ৫০০ টাকার কম গরুর মাংস বিক্রি

আপডেট সময় :