ঢাকা ০৪:২৫ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বাগমারায় এলজিইডির কাজে নিম্নমানের অভিযোগ, তথ্য দিতে অনীহা প্রকৌশলীর Logo কক্সবাজারে মায়ের সঙ্গে কারাগারে ছয় বছরের শিশু Logo নেছারাবাদে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্য বিভাগের অভিযান Logo গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযান, মাদকসহ আটক ১ Logo ঘাটাইলে প্রাথমিকের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম, দূর্নীতির অভিযোগ Logo সুন্দরবন থেকে দেড় বছরে ৬১ দস্যুকে অস্ত্রসহ আটক করেছে কোস্টগার্ড Logo মনোনয়ন কিনতে গিয়ে লাঞ্ছিত প্রার্থীরা Logo পলিক্রস পেঁয়াজে কৃষকের নতুন স্বপ্ন, বদলাচ্ছে আয়ের হিসাব Logo ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করে দোষীদের গ্রেপ্তার দাবি Logo লাইসেন্স নেই, অধিক মূল্যে জ্বালানি বিক্রি করায় জরিমানা

চাকরী স্থায়ীকরণসহ ৪ দফা দাবিতে ঝিনাইদহে বিদ্যুৎ অফিসের লাইন সহকারীদের কর্মবিরতি

ঝিনাইদহ প্রতিনিধি
  • আপডেট সময় : ১৬৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাকরি স্থায়ীকরণ, বয়সসীমা শিথিলসহ ৪ দফা দাবীতে কর্মবিরতি দিয়ে বিক্ষোভ করেছে ঝিনাইদহ ওজোপাডিকোর লাইন সহকারীরা। আজ বৃহস্পতিবার সকালে ৩য় দিনের কর্মসূচী হিসেবে বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান নেয় লাইন সহকারীরা। সেসময় আন্দোলকারীরা তাদের দাবী সম্বলিত নানা দাবী তুলে শ্লোগান দেন। এই কর্মসূচীতে লাইন সহকারী ইমামুল হক রকি, রিপন হোসেন, শাহীন আলম, শাকিল আহম্মেদসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
সেসময় বক্তারা বলেন, জীবনের ঝুকি নিয়ে বিদ্যুৎ অফিসে কাজ করলেও তারা বেতন ভাতা পান না। আমাদের দিয়ে কাজ করানোর পরও কর্তৃপক্ষ চাকরি স্থায়ী করছেন না। বক্তারা, চলমান নিয়োগ সংশোধন ও লাইন সাহায্যকারী (গ্যাটিস) শ্রমিকদের চাকরী স্থায়ীকরণ, বয়সসীমা ও শিক্ষাগত যোগ্যতা শিথিল, বিকলাঙ্গ শ্রমিকদের যোগ্যতা অনুযায়ী চাকরী স্থায়ী ও মৃত্যুবরণকারী শ্রমিকের পরিবারের সদস্যের যোগ্যতা অনুযায়ী চাকরি প্রদাণের দাবী জানান।
বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে এই আন্দোলন চালিয়ে গেলেও আজও তার পুরণ হয়নি। বর্তমানে আমরা নতুন কর্মসূচী হাতে নেওয়ার পর একটি মহল আমাদেরকে নানা ভাবে হেনস্থা করছে। এমনি সাদা কাগজে স্বাক্ষর করিয়ে নেওয়ার ঘটনাও ঘটেছে দেশের কয়েকটি স্থানে। দ্রুত এসব বন্ধ ও তাদের দাবী পুরণ করা না হলে কঠোর কর্মসূচী দেওয়ার ঘোষনা দেন তারা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চাকরী স্থায়ীকরণসহ ৪ দফা দাবিতে ঝিনাইদহে বিদ্যুৎ অফিসের লাইন সহকারীদের কর্মবিরতি

আপডেট সময় :