ঢাকা ০৭:২০ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ঝিনাইদহে সংরক্ষিত নারী আসনে তহুরা  খাতুনকে ঘিরে তৃণমূলের প্রত্যাশা Logo নওগাঁর ঠাকুরমান্দার ২শ বছরের পূরনো রাজখাড়া দেবত্তোর ষ্টেটের শ্রী শ্রী জয় কালি মাতা মন্দির ভারতীয় সহকারী হাইকমিশনারের পরিদর্শন Logo সদর মডেল থানা ও রামু থানায় ১৪ ছিনতাইকারী গ্রেফতার Logo এপেক্স বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন নুরুল আমিন চৌধুরী Logo জনভোগান্তি কমাতে প্রশাসনের জোর তৎপরতা, সচেতনতার আহ্বান Logo ‘জুলাই সনদ’ বাস্তবায়নে জাতীয় ঐকমত্যের ডাক দিলেন তানিয়া রব Logo মানিকগঞ্জে পেটে লাথি মেরে ভ্রূণ হত্যার অভিযোগ Logo তারাকান্দায় বসতবাড়ি সংলগ্ন মাটি খনন করায় বসতবাড়ি ধসে যাওয়ার শঙ্কা Logo বলাৎকারের খবর প্রকাশ করায় সাংবাদিকদের নামে অভিযুক্ত প্রধান শিক্ষকের মামলা Logo তারাকান্দায় ফখরুদ্দিন হত্যার জেরে ধরে বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট

চুক্তির পরও বাংলাদেশিদের হত্যা করা হচ্ছে: রিজভী

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৬৬৭ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তিন মাসে যে আমদানি করবেন, সেই আমদানি করার ক্ষমতা বাংলাদেশের এখন আর নেই। বাংলাদেশের মানুষ না খেয়ে থাকবে, খেতে পারবে না

সীমান্তে প্রতিদিন মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী প্রতিবাদ তো দূরে থাক, মাথা উঁচু করে কথা বলতে পারেন না। ভারতকে সব দেওয়া হলেও ন্যায্য অধিকার তিস্তার পানি, গঙ্গার পানি সেটা আনা সম্ভব হয়নি। তারপরও এত নতজানু কেন?

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী শনিবার (৩০ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মাননববন্ধনে এই মন্তব্য করেন। এসময় তিনি বলেন, সীমান্ত চুক্তির পরও ভারতের বিএসএফের সদস্যরা বাংলাদেশিদের হত্যা অব্যাহত রেখেছে।

যুবদল ও ছাত্রদলের সাবেক নেতাদের মানববন্ধনের আয়োজন করে।

এসময় রিজভী আরও বলেন, ব্রিকসের সদস্য হওয়ার জন্য ভারত বাংলাদেশকে নিয়ে কোনো কথা বলেনি। অথচ ভারত কথা বললেই বাংলাদেশ সদস্য হতে পারতো।

দেশের রিজার্ভের কথা উল্লেখ করে রিজভী বলেন, রিজার্ভ এখন ১৭ বিলিয়ন ডলার। যদিও কেন্দ্রীয় ব্যাংক থেকে বলা হচ্ছে ১৯ বিলিয়ন ডলার। কিন্তু আইএমএফকে গোপনে একটি রিপোর্ট করতে হয়, সেখানে বলা হচ্ছে ১৭ বিলিয়ন ডলার।

রিজভী বলেন, তিন মাসে যে আমদানি করবেন, সেই আমদানি করার ক্ষমতা বাংলাদেশের এখন আর নেই। বাংলাদেশের মানুষ না খেয়ে থাকবে, খেতে পারবে না।

যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা মোরতাজুল করিমের সভাপতিত্বে মানববন্ধনে বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান, যুবদলের সাবেক সহসভাপতি এসএম জাহাঙ্গীর প্রমুখ বক্তব্য দেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চুক্তির পরও বাংলাদেশিদের হত্যা করা হচ্ছে: রিজভী

আপডেট সময় :