ঢাকা ০১:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ঝিনাইদহে সংরক্ষিত নারী আসনে তহুরা  খাতুনকে ঘিরে তৃণমূলের প্রত্যাশা Logo নওগাঁর ঠাকুরমান্দার ২শ বছরের পূরনো রাজখাড়া দেবত্তোর ষ্টেটের শ্রী শ্রী জয় কালি মাতা মন্দির ভারতীয় সহকারী হাইকমিশনারের পরিদর্শন Logo সদর মডেল থানা ও রামু থানায় ১৪ ছিনতাইকারী গ্রেফতার Logo এপেক্স বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন নুরুল আমিন চৌধুরী Logo জনভোগান্তি কমাতে প্রশাসনের জোর তৎপরতা, সচেতনতার আহ্বান Logo ‘জুলাই সনদ’ বাস্তবায়নে জাতীয় ঐকমত্যের ডাক দিলেন তানিয়া রব Logo মানিকগঞ্জে পেটে লাথি মেরে ভ্রূণ হত্যার অভিযোগ Logo তারাকান্দায় বসতবাড়ি সংলগ্ন মাটি খনন করায় বসতবাড়ি ধসে যাওয়ার শঙ্কা Logo বলাৎকারের খবর প্রকাশ করায় সাংবাদিকদের নামে অভিযুক্ত প্রধান শিক্ষকের মামলা Logo তারাকান্দায় ফখরুদ্দিন হত্যার জেরে ধরে বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট

চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ৪৬৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শনিবার (২০ এপ্রিল) মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ৬ ডিগ্রি রেকর্ড করা হয়েছে যশোরে। চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে জাকির হোসেন (৩৩) নামের এক কৃষক মারা গিয়েছেন। এদিন এখানে ৪২.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

শনিবার (২০ এপ্রিল) সকালে জাকির হোসেন মাঠে গেলে হিট স্ট্রোকে আক্রান্ত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। এদিন ঢাকায় ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

বাংলাদেশের অধিকাংশ জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বইছে। একারণে হিট অ্যালার্ট জারি করে প্রশাসন। এরই ধারাবাহিকতায় দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান৭দিনের জন্য বন্ধ ঘোষণা হয়েছে। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে পা না রাখতে বলা হয়েছে।

জানা গেছে, মৃত জাকির হোসেন দর্শনা থানার সীমান্ত সংলগ্ন ঠাকুরপুর গ্রামের আমির হোসেন ছেলে। তিনি পেশায় ঠাকুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের দপ্তরি ছিলেন।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস জানায়, ঈদের পরদিন (১২ এপ্রিল) থেকেই চুয়াডাঙ্গা জেলায় তাপপ্রবাহ শুরু হয়। প্রতিদিনই তাপমাত্রা বেড়ে চলতি মৌসুমের রেকর্ড ভাঙছে।

তীব্র তাপদাহে ঢাকায় ছোট আকারের একটি ডাব ১২০ টাকায় বিক্রি হচ্ছে। মাঝারি দামের একটি ডাব ১৪০ টাকায় বিক্রি করা হচ্ছে।

তীব্র দাবদাহে খেটে খাওয়া মানুষ চরম ভোগান্তি পড়েছেন। রাস্তাঘাটে মানুষজনের চলাচল কমে গেছে। গ্রামীণ জনপদে বিদ্যুতের লোডশেডিং প্রকট আকার ধারণ করেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু

আপডেট সময় :