‘জনগণের রায় মেনে না নিলে আন্দোলন চলমান থাকবে’
- আপডেট সময় : ৩৫ বার পড়া হয়েছে
জাতীয় সংসদদের বিরোধী দলীয় হুইপ ও জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, জনগণের রায়কে সরকার মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে, সংসদে এবং সংসদের বাইরে নিয়মতান্ত্রিক আন্দোলন চলমান থাকবে বলেও জানান তিনি।
তিনি বলেছেন, সরকারের শুভ বুদ্ধি উদয় হবে, দেশের মানুষের গণভোটের রায় মেনে নেবে এবং সংস্কার করবে এবং সেইসঙ্গে সংস্কার পরিষদের শপথ নিয়ে জাতির কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করে তারা দেশের মানুষের রায়ের পক্ষে থাকবেন বলে আশা করি।
গতকাল শনিবার জয়পুরহাট জেলা জামায়াত আয়োজিত পৌর কমিউনিটি সেন্টারে ইউনিট সভাপতি সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সম্মেলনে জয়পুরহাট-১ আসনের সাংসদ ও জেলা জামায়াতের আমির ফজলুর রহমান সাঈদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়া মন্ডল, সহকারী সেক্রেটারি এ্যাড: মামুনুর রশীদ, জয়পুরহাট শহর জামায়াতের আমির মাওলানা সাঈদুর রহমানসহ জেলার পাঁচ উপজেলা ও পৌরসভার আমিররা।

















