ঢাকা ০৫:০৮ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬

জয়পুরহাটে পৌর শ্রমিক কর্মচারী ইউরিয়নের মানববন্ধন

জয়পুরহাট প্রতিনিধি
  • আপডেট সময় : ১০৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জয়পুরহাটে পৌর শ্রমিক কর্মচারী ইউরিয়নের ৪দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন।
গতকাল মঙ্গলবার (৩ মার্চ-২০২৬) বিকেল আনুমানিক ৩টার দিকে পৌরসভার সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন পালন করা হয়। এতে অংশ নেন পৌরসভার বিভিন্ন শাখার শ্রমিক ও কর্মচারীরা।
মানববন্ধনে বক্তব্য দেন, পৌরসভা শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মহন চন্দ্র দাস, সহ সভাপতি সাইফুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাত হোসেনসহ অন্যান্য শ্রমিকরা।
মানববন্ধনে শ্রমিক নেতারা বলেন, গেল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন আড়াই শতাধিক শ্রমিক-কর্মচারীদের হাজিরা বেতন দেয়নি পৌর কর্তৃপক্ষ। ভোটের দিনের বেতনের টাকা পরিশোধসহ বর্তমান হাজিরা ৩৭৫ টাকা থেকে বৃদ্ধি করে ৫৫০ টাকা নির্ধারণসহ কোনো শ্রমিক মৃত্যুবরণ করলে তার পরিবারকে পৌরসভার পক্ষ থেকে নগদ আর্থিক সহায়তা প্রদান করতে হবে। এছাড়া উৎসব ভাতা বৃদ্ধি করতে হবে। আর দ্রুত এসব দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও হুশিয়ারী দেন তারা।
এবিষয়ে পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আব্দুল হাসেম বলেন, শ্রমিক কর্মচারীরা মানববন্ধন করেছে বিষয়টি আমি অবগত আছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করব। আর ১২ তারিখ সরকারি ছুটি থাকার কারণে তাদের কাছ থেকে কোনো কাজ করে নেওয়া হয়নি। অফিসিয়ালি তারা কোনো স্মারকলিপিও দেয়নি, এজন্য তাদের দাবি দাওয়ার বিষয়ে বিস্তারিত বলতে পারছি না।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জয়পুরহাটে পৌর শ্রমিক কর্মচারী ইউরিয়নের মানববন্ধন

আপডেট সময় :