জয়পুরহাটে মসজিদসহ দুটি পাকা রাস্তার উদ্বোধন
- আপডেট সময় : ১১ বার পড়া হয়েছে
জয়পুরহাটে একটি মসজিদসহ দুটি পাকা রাস্তার উদ্বোধন করা হয়েছে।(৫ এপ্রিল-২০২৬) জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদ প্রশাসক মাসুদ রানা প্রধান এ উদ্বোধন করেন।
এ উদ্বোধনীতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান এবং জেলা কৃষক দলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশ ।
জেলা পরিষদের তথ্য অনুযায়ী, জয়পুরহাট পৌর শহরের ডায়াবেটিক হাসপাতাল এলাকায় ও জেলার সদর উপজেলার ভাদসা ইউনিয়নের পশ্চিম আদিবাসী এলাকায় জেলা পরিষদের অর্থায়নে ২০ লাখ টাকা ব্যয়ে দুটি রাস্তা নির্মাণ ও এর পাশাপাশি সদর উপজেলার জামালপুর ইউনিয়নের ধুলাতর মাস্টারপাড়া এলাকায় ৫ লাখ টাকা ব্যয়ে বায়তুল ফালাহ জামে মসজিদের উন্নয়ন কাজ সম্পন্ন করা হয়েছে।
জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান বলেন, গ্রামীণ অবকাঠামো উন্নয়নের মাধ্যমে এলাকায় আধুনিকায়ন ঘটানো হচ্ছে। দুটি রাস্তা নির্মাণ সম্পন্ন হওয়ায় স্থানীয়রা দীর্ঘদিনের কাদা-পানির দুর্ভোগ থেকে মুক্তি পাবেন এবং যোগাযোগ ব্যবস্থায় উল্লেখযোগ্য উন্নতি হবে।


















