সংবাদ শিরোনাম ::
জামালপুর নান্দিনা সরকারি পাইলট স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
- আপডেট সময় : ৯৯ বার পড়া হয়েছে
জামালপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী নান্দিনা মহারানী হেমন্ত কুমারী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় এর ৯০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। গতকাল শুক্রবার জামালপুর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রে এই প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর মূল আয়োজক ছিলো অত্র বিদ্যালয়ের এসএসসি ৮২ ব্যাচ। অনুষ্ঠানের শুরুতেই কুরআন থেকে তেলাওয়াত পাঠ করা হয়। কোরআন তেলওয়াত করেন ১৯৮২ ব্যাচের প্রাক্তন ছাত্র ও নান্দিনা নেকজাহান বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মোস্তফা খালেদ আনছারী। ৯০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা ও স্মৃতিচারণ করেন ১৯৮২ ব্যাচের প্রাক্তন ছাত্র ও বিশিষ্ট ঠিকাদার মো: তুহিন উর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ৮২ ব্যাচের প্রায় অর্ধ শতাধিক প্রাক্তন ছাত্রবৃন্দ।













