সংবাদ শিরোনাম ::
জাল সনদে শিক্ষকতা
মোঃ আলমগীর হোসেন, তারাকান্দা (ময়মনসিংহ)
- আপডেট সময় : ৬৮ বার পড়া হয়েছে
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বানিহালা উচ্চ বিদ্যালয়ের শারীরিক শিক্ষা পদের সহকারী শিক্ষক মোছাঃ ফাতেমা আক্তারের বিরুদ্ধে জাল সনদে চাকরি করার অভিযোগ পাওয়া গেছে। জানাগেছে, উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল মুনসুর এর স্ত্রী মোছাঃ ফাতেমা আক্তার দীর্ঘদিন ধরে বানিহালা উচ্চ বিদ্যালয়ের শারীরিক শিক্ষা পদের সহকারী শিক্ষক হিসেবে জাল সনদে চাকরি করে বেতন ভাতা উত্তোলন করছেন। এবিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল মুনসুরের সাথে যোগাযোগ করলে তিনি বলেন,প্রয়োজনীয় কাগজ পত্র শিক্ষা মন্ত্রণালয়ে দাখিল করা হয়েছে, মন্ত্রনালয় হতে কাগজপত্র পেলে বিস্তারিত জানা যাবে।
বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়।












